নেইমার ছাড়াই পিএসজি ভারসাম্যপূর্ণ: পিএসজি কোচ
গোড়ালির চোট নেইমারের জন্য নতুন কিছু নয়। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন তিনি। পিএসজিতে যোগদানের পর মাত্র চার বছরে ৪টি ইনজুরিতে পড়েছেন তিনি। এখন বাকি মৌসুমে ছিটকে গেছে। তবে চোট কাটিয়ে ভালো ফর্মে ছিলেন সেলেসিও তারকা।
চলতি মৌসুমে ক্লাবের জার্সিতে ভালো ফর্মে ছিলেন নেইমার। এই মৌসুমে সব প্রতিযোগিতায় ১৮টি গোল করেছেন। কিন্তু কাতার বিশ্বকাপ থেকে ফিরে লিগে ৮ ম্যাচে মাত্র ২ গোল করেন। চোটের কারণে বিশ্বকাপে কিছু ম্যাচ খেলতে পারেননি তিনি। কিন্তু এবারের চোট তাকে অনেকদিন দূরে সরিয়ে দিল।
নেইমারের না থাকার বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন কোচ গালটিয়ের। পিএসজি কোচ মনে করেন, এই ফরোয়ার্ডের অনুপস্থিতি আক্রমণভাগকে সমস্যায় ফেললেও তা কাটিয়ে ওঠার সামর্থ্য আছে তাদের।
তিনি বলেন, আমি দেখছি এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। (আমাদের জন্য) স্পষ্টতই এটা একটা ক্ষতি। দল কি আরও ভারসাম্যপূর্ণ হবে? হ্যাঁ। (নেইমারকে হারান) এটা কি ভালো? আমি অবশ্যই বলব তার থাকাটা গোল করার জন্য ভালো হতো। তাছাড়া আমরা খুব কম শক্তিশালী স্কোয়াড নিয়েও প্রথম লেগে খেলেছিলাম।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আজ (বুধবার) রাতে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে পিএসজি। প্রথম লেগের লড়াইয়ে নিজেদের মাঠে ১-০ গোলে হেরে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছে প্যারিস জায়ান্টসের।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
