চরম দুঃসংবাদঃ তারকা ফুটবলার হারালেন লিভারপুল
শক্তিশালী লিভারপুলের সঙ্গে ফিরমিনোর চুক্তির মেয়াদ শেষ হবে ২০২২-২৩ মৌসুম শেষে। বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, এরই মধ্যে ক্লাবকে চলে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।
২০১৫ সালের জুনে ২ কোটি ৯০ লাখ ইউরোর বিনিময়ে জার্মান ক্লাব হফেনহাইম থেকে লিভারপুলে যোগ দেন ফিরমিনো। লিভারপুলের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন এই ফরোয়ার্ড।
লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫৩টি ম্যাচ খেলেছেন ফিরমিনো। ১০৭টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৭০টি গোল।
ফিরমিনোকে দলে রাখতে দিতে চেয়েছিলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। খেলোয়াড় নিজেও শুরুতে চুক্তি নবায়নের বিষয়ে আগ্রহী ছিলেন, ক্লাবের সঙ্গে আলোচনাও করেন। তবে শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬টি ম্যাচ খেলেছেন ফিরমিনো। গোল করেছেন ৯টি, অ্যাসিস্ট ৪টি। পেশীর চোট কাটিয়ে ফেরার পর থেকে দলে জায়গা পেতে লড়াই করতে হচ্ছে তাকে।
গত কয়েক বছরে লিভারপুলে মোহামেদ সালাহ ও সাদিও মানের সঙ্গে দারুণ এক আক্রমণ ত্রয়ী গড়ে তুলেছিলেন ফিরমিনো। গত মৌসুমে মানে ক্লাব ছেড়ে যান, যোগ দেন বায়ার্ন মিউনিখে। এবার চলে যাচ্ছেন ফিরমিনোও।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
