| ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

জেনে নিন 'ফিফা দ্য বেস্ট' বিজয়ীর নাম

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৬ ১৫:৪১:০৩
জেনে নিন  'ফিফা দ্য বেস্ট' বিজয়ীর নাম

চলতি মাসের শুরুর দিকেই ফিফা মনোনীতদের নাম ঘোষণা করে দিয়েছিল। তবে অনুষ্ঠানের আগের দিনই ফাঁস হয়ে গেল বিজয়ীর নাম!

আর্জেন্টাইন সাংবাদিক ফ্রান্সেস আগুইলার জানিয়েছেন যে, পিএসজি-র অ্যাটাকার ও বিশ্বকাপ জয়ী মেসিই এবার এই ট্রফি স্পর্শ করবেন। এল'ইকুইপ ও ফ্রান্স ফুটবলের মুখের ওপর ঝামা ঘষে দিতে চলেছে ফিফা।

এই দুই সংস্থাই ব্যালন ডি'অরের জন্য মনোনীত করে ফুটবলারদের। তারা মেসির নাম ব্যালন ডি'অরের জন্য মনোনীত করেনি। রিয়াল মাদ্রিদের ফরাসি মহাতারকা করিম বেঞ্জেমার হাতেই তুলে দেওয়া হয় ব্যালন ডি'অরে। বায়ার্ন মিউনিখের সাদিও মানে ও ম্যাঞ্চেস্টার সিটির কেভিন ডি ব্রুইনদের, পিছনে ফেলে এই ঐতিহ্যবাহী ট্রফি জেতেন বেঞ্জেমা। ব্যালন ডি'অরের পাল্টা হিসাবেই ফিফা মেসির হাতে তুলে দেবে 'ফিফা দ্য বেস্ট'।

মেসির হাতে যদি ফিফার বর্ষসেরা ফুটবলারের ট্রফি ওঠে, তাহলে ২০১৯ সালের পর তিনি দ্বিতীয়বারের জন্য পাবেন এই পুরস্কার।

কাতারে মেসি কাঙ্খিত বিশ্বকাপটি হাতে তোলেন। সাতটি গোল ও তিনটি অ্যাসিস্ট করে হাতে তুলেছিলেন সোনার বল। কাতারে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই, একটা কথা বারবার সকলে বলছিলেন,মেসির হাতে কাপ না উঠলে সম্ভবত 'পোয়েটিক জাস্টিস' হবে না। আর ফুটবল বিধাতা সেটাই করেন। মেসির মাথায় রাজমুকুট পরিয়ে মারাদোনার আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন করলেন।

লুসেল স্টেডিয়ামে মহাকাব্যিক ফাইনালের ফয়সলা হয়েছে পেনাল্টি শ্যুটআউটে। সেখানে আর্জেন্টিনা ৪-২ গোলে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে শেষ হাসি হাসে। মেসি ম্য়াজিকে মোহিত সারা বিশ্ব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ডের কমতি নেই। অসংখ্য কীর্তি গড়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। তবে ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...