| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজঃ বাংলাদেশ ফুটবলে নতুন ইতিহাস গড়লেন সালমা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২২ ১৯:৫৫:১৫
ব্রেকিং নিউজঃ বাংলাদেশ ফুটবলে নতুন ইতিহাস গড়লেন সালমা

সেই ইতিহাসের পরে আবার নতুন এক ইতিহাস গড়লেন এই তারকা। এবার সেই পরিচিত মুখ সালমা এশিয়ান ফুটবল ফেডারেশনের (এএফসি) এলিট প্যানেলের রেফারি হয়েছেন বলে জানা যায়। ফুটবল বিশ্বে বাংলাদেশের জন্নএটা এক গরবের বিষয়। গত ১৬ থেকে ১৯ ফেব্রুয়ারি নানা ধাপে পরীক্ষা দেওয়ার পর সফলভাবে উত্তীর্ণ হয়ে বাংলাদেশের প্রথম নারী হিসেবে এই কীর্তি গড়েছেন নেত্রকোনার এই নারী।

গতকাল ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিবৃতিতে বাংলাদেশের উজ্জ্বল মুখ সালমার ইতিহাস গড়ার বিষয়টি জানিয়েছেন। এর আগেই ফিফার সহকারী রেফারি হিসেবে নিযুক্ত ছিলেন সালমা। এবার তিনি এলিট প্যানেলে অন্তর্ভূক্ত হলেন।

গত ২০১২ সালে রেফারিং কোর্স সম্পন্ন করেন সালমা। এরপর ২০১৩ সাল থেকে মেয়েদের ফুটবলে নিয়মিত দায়িত্ব পালন করছেন তিনি। তার ঝুলিতে মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে সিনিয়র ও বয়সভিত্তিক মিলিয়ে মোট দশটি টুর্নামেন্ট দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে।

এরপর ২০২১ সালের জানুয়ারিতে ফিফার সহকারী রেফারি হন তিনি। সেবছর আগস্টে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ছেলেদের ফুটবলে উত্তর বারিধারা-আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচে প্রথম দায়িত্ব পালন করেন সালমা।

ফিফার এলিট রেফারি প্যানেলের তালিকায় সালমাকে যুক্ত করার জন্য আবেদনও করে রেখেছে বাফুফে। এমন সময়ই এএফসির কাছ থেকে খুশির সংবাদটি পেলেন তিনি। এবার তার চোখ দক্ষিণ এশিয়ার বাইরে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...