| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে পড়েও দুরন্ত জয়ে নতুন ইতিহাস রচনা করল ভারতীয় ব্যাডমিন্টন দল

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৮ ১৫:০৫:২৯
পিছিয়ে পড়েও দুরন্ত জয়ে নতুন ইতিহাস রচনা করল ভারতীয় ব্যাডমিন্টন দল

হংকংকে হারিয়ে এশিয়া মিক্সড দল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নিজেদের জায়াগা পাকা করেই পদক নিশ্চিত করে ফেললেন ভারতীয় শাটলাররা।

শুরুতেই পরপর দুই ম্যাচ হেরে পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। প্রথম ম্যাচে ঈশান ভাটনাগর ও তনিশা ক্যাস্ট্রো লড়াই করেও পরাজিত হন। ২৪-২৬, ১৭-২১ স্কোরলাইনে স্ট্রেট গেমে হারে ভারতীয় জুটি।

এক ঘণ্টা ১০ মিনিটের ম্যাচে বিশ্বের ১১ নম্বর শাটলার প্রথম গেমে ২২-২০ স্কোরলাইনে জেতেন। তবে কা লং অ্যাঙ্গুস ১৯-২১, ১৮-২১ স্কোরে পরপর দুই গেম জিতে ম্যাচ নিজের নামে করেন

ফলশ্রুতিতে টাইয়ে ২-০ পিছিয়ে পড়তে হয় ভারতীয় দলকে। সেই অবস্থা থেকেই দুরন্তভাবে ম্যাচে ফেরে ভারতীয় শাটলাররা। ধ্রুব কাপিলা ও চিরাগ শেট্টির জুটি প্রথমে নিজেদের ডাবলস ম্যাচ জেতেন। তিন গেমের ম্যাচে দুর্দান্ত লড়াই করে তাঁরা ২০-২২, ২১-১৬, ২১-১১ গেমে ম্যাচ জেতেন। তারপরে ভারতের তারকা শাটলার পিভি সিন্ধুও (PV Sindhu) জয় পেয়ে স্কোর ২-২ করে দেন। দুইবারের অলিম্পিক্স পদকজয়ী সিন্ধু প্রথম গেমে ১৬-২১ স্কোরলাইনে পরাজিত হন। তবে পরের দুই গেমে প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দেন সিন্ধু। ২১-৭, ২১-৯ স্কোরলাইনে দুই গেম জিতে ম্যাচ নিজের নামে করেন সিন্ধু।

স্কোর ২-২ হওয়ায় শেষ ম্যাচের মাধ্যমেই টাইয়ের ভাগ্য নির্ধারিত হয়। ভারতকে সেমিফাইনালে পৌঁছে দেওয়ার দায়িত্ব এসে পড়ে টেরেসা জলি এবং গায়েত্রী গোপীচন্দের কাঁধে। ভারতকে হতাশ করেননি তাঁরা। মহিলাদের ডাবলসে টেরেসা-গায়েত্রী জুটি ২১-১৩, ২১-১২ স্কোরলাইনে, স্ট্রেট গেমে নিজেদের ম্যাচ জেতেন। প্রসঙ্গত, ভারতীয় দল এর আগে গ্রুপ পর্বে কাজাখস্তান ও আরব আমারশাহিকে হারায় ভারত। শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করে ভারতীয় দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...