| ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

মার্তিনেস-দিবালায় আলোকিত ইতালির রাত

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৬ ১৬:০৫:৫২
মার্তিনেস-দিবালায় আলোকিত ইতালির রাত

গতবছরের সেই কাতারে শিরোপা উৎসব শেষে ক্লাবে ফিরেই দুই আর্জেন্টাইন তারকা দেখা দিয়েছেন তাদের মহাকৃতী। দুই তারকায় পুরো রাত আলোকিত করে রেখেছে। গতকাল ০৬ ফেব্রুয়ারি রাতে ইতালিয়ান সিরি আ'র মিলান ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। ম্যাচের একমাত্র গোলটি করেন আলবিসেলেস্তেদের স্ট্রাইকার লাওতারো মার্তিনেস।

এবারের ডার্বিতে আধিপত্য ছিল ইন্টারের। সেই ম্যাচে ১৪তম মিনিটে তাদের একটি পেনাল্টির আবেদনে রেফারি সাড়া না দেওয়ায় শুরুতে এগিয়ে যাওয়া হয়নি তাদের। এরপর ৩৪তম মিনিটে কর্নার কিকে বক্সের ভেতরে বল পেয়ে একদম কাছ থেকে বল জালে জড়িয়ে দেন লাওতারো। ওই গোলেই নির্ধারিত হয় ম্যাচের ফলাফল।

তবে জয় পেলেও লিগের শিরোপা দৌড়ে এখনও অনেকটা পেছনে ইন্টার মিলান। শীর্ষে থাকা নাপোলির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ১৩। অন্যদিকে এসি মিলান শীর্ষ চারের লড়াই থেকেই ছিটকে গেছে। ৩৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ছয়ে। আর দিনের অপর ম্যাচে স্পেজিয়াকে ৩-০ গোলে হারিয়ে দেওয়া নাপোলি ২১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে সবার উপরে।

রাতের আরেক ম্যাচে এম্পোলির মুখোমুখি হয়েছিল রোমা। ম্যাচটি ২-০ গোলে জিতে নেয় হোসে মরিনহোর দল। দুটি গোলই আসে প্রথম ৬ মিনিটের মধ্যে। দ্বিতীয় মিনিটে রজার ইবানেজ দারুণ হেডে লক্ষ্যভেদ করেন। এরপর ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেভিন আব্রাহাম। এবারও হেডে বল জালে জড়ায়। দুটি গোলের উৎস দিবালার কর্নার কিক। এই জয়ে ৪০ পয়েন্ট নিয়ে লিগের টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে রোমা।

বিশ্বকাপের পর রোমার জার্সিতে নিয়মিতই পারফর্ম করছেন দিবালা। গত ১৬ জানুয়ারি জোড়া গোল করেছিলেন তিনি। এছাড়া গোল বানিয়ে দেওয়ার ভূমিকাতেও বেশ নিয়মিত এই আর্জেন্টাইন তারকা। অন্যদিকে বিশ্বকাপের পর ৯ ম্যাচে ইন্টারের জার্সিতে লাওতারো করেছেন ৭ গোল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক, শেষ ম্যাচ ইংল্যান্ড সিরিজে নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘ এক ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু: জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু: জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। মনে হচ্ছিল, মেজর লিগ ...

বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল নেই ব্রাজিলের

বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল নেই ব্রাজিলের

নিজস্ব প্রতিবেদক: একসময় বিশ্বকাপের অন্যতম বড় দাবিদার ছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি সর্বশেষ শিরোপা জিতেছিল ...