| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজঃ মিমের সঙ্গে সেই আলাপের স্ক্রিনশট ফাঁস করলেন নায়িকা পরীমণি

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১১ ১১:৫০:০৯
ব্রেকিং নিউজঃ মিমের সঙ্গে সেই আলাপের স্ক্রিনশট ফাঁস করলেন নায়িকা পরীমণি

বিয়ের পর থেকেই তারকা দম্পতি রাজ-পরীর ভালোবাসার নমুনা দেখেছে নেটিজেনরা। বেশ সুখেই কাটছিলো তাদের সংসার। হঠাৎ কেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে রাজের সঙ্গে জড়িয়ে স্ট্যাটাস দিলেন পরীমণি- এমন প্রশ্নের উত্তর খুঁজতে হুমড়ি খেয়ে পড়েন নেটিজেনরা। ইতোমধ্যে দুই নায়িকা নিজেদের অবস্থান থেকে বিষয়টি তুলে ধরেছেন।

মিমের ভাষ্যমতে, ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার আকাশছোঁয়া সাফল্যে একটা পক্ষ তার পথচলায় ঈর্ষান্বিত হয়ে তাকে থামিয়ে দিতে, তাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে। তাকে নিয়ে ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্টা করলে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে পরীর ভাষ্য, তিনি কখনও মিমকে হিংসা করেননি। বরং তিনি চাইতেন, রাজ-মিম জুটিকে নিয়ে আরও সিনেমা নির্মাণ হোক। রাজ্যের মা নিজেই এই জুটিকে নিয়ে সিনেমা বানাতে পরিচালকদের অনুরোধ জানিয়েছেন। প্রমাণস্বরূপ মিমের সঙ্গে আলাপের একটি স্ক্রিনশট ফাঁস করেছেন পরীমণি।

সেখানে দেখা যাচ্ছে, গত ২১ সেপ্টেম্বর মিমকে পরী লিখেছেন, ‘ইনফিনিটি সিজন ২’-এর জন্য তোমার সঙ্গে ডিরেক্টর (পরিচালক) কথা বলতে চায়। মেহেদী হাসিব নক দিবে তোমাকে। কথা বলে দেখো।

জবাবে মিম লেখেন, হাসিব ভাইয়ার সঙ্গে তো পরিচয় আছে। আচ্ছা কথা বলে নিচ্ছি।

এরপর তিনি পরীর উদ্দেশে আরও লিখেছেন, এত সকালে কি করো? বাবু উঠে গেছে? পরবর্তীতে একটি ইমোজি দিয়ে নিজের ভাব প্রকাশ করেছেন পরীমণি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...