| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

এবারের এশিয়া কাপের দলে যার যার পরিবর্তে সৌম্য, সাব্বির

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১২ ১৫:৫২:০১
এবারের এশিয়া কাপের দলে যার যার পরিবর্তে সৌম্য, সাব্বির

এছাড়াও টপ অর্ডার ক্লোজ লিটন দাস এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান ইনজুরির কারণে বাদ পড়েছেন। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাজমুল হাসান পাপন আরও বলেন, এশিয়া কাপে এই তিন ক্রিকেটার থাকবেন না।

তাই তাদের পরিবর্তে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের উপর নজর দিচ্ছে বিসিবি। “বিকল্প খুঁজতে জিম্বাবুয়ে সফরের বাইরে থেকে ক্রিকেটার নিতেই হবে।” এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তাহলে এই তিন ক্রিকেটারের পরিবর্তে এশিয়া কাপে থাকবেন কারা?

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছে আবারো বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরছে সৌম্য সরকার এবং সাব্বির রহমান। ‌যতদূর জানা গেছে লিটন দাসের পরিবর্তে এশিয়া কাপে বাংলাদেশ দলের সুযোগ পেতে যাচ্ছেন সৌম্য সরকার। মূলত বড় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতার কারণেই দলে আবার সুযোগ পাচ্ছেন তিনি।

তবে ইয়াসির আলী রাব্বির পরিবর্তে বাংলাদেশের দলের সুযোগ পাবেন কে এটা এখনো এক প্রকার অনিশ্চিত। তালিকায় সাব্বির রহমানের নাম থাকলেও বিকল্প হিসাবে রয়েছে আরও বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের নাম। তবে সৌম্য সরকারের মতো অভিজ্ঞতার কারণেই আবারো বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরতে পারেন সাব্বির রহমান।

এর বাইরে শোনা গেছে, সাকিব আল হাসানের পছন্দ সাব্বির। তবে সেটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের কতটা মনঃপুত হবে, তা নিয়ে সংশয় রয়েছে। লিটন দাসের পর নুরুল হাসান সোহান ও ইনজুরির কারণে ছিটকে যাওয়াই উইকেট কিপিং নিয়ে বিপদে পড়েছে নির্বাচকরা।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো ব্যাটিং করায় এশিয়া কাপের বাংলাদেশ টি-টোয়েন্টি দলেও জায়গা পেতে পারেন এনামুল হক বিজয়। তবে তার বিকল্প হিসেবে রয়েছেন জাকির হাসান ও জাকের আলি অনিক।

কোন বিকল্প না থাকায় এশিয়া কাপের অধিনায়ক হচ্ছেন সাকিব আল হাসান এটা একপ্রকার নিশ্চিত। আজ রাতে দেশে ফেরার কথা রয়েছে তার। আগামীকাল বিসিবির সাথে বৈঠক করবেন তিনি। তবে অধিনায় খুঁজেই হোক না কেন এশিয়া কাপের দলে সাকিব আল হাসানের থাকাটা নিশ্চিত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...