ওমর সানী-মৌসুমীর ব্যাপারে মুখ খুললেন শিল্পী সমিতি
রোববার শিল্পী সমিতি দেওয়া লিখিত অভিযোগে চিত্রনায়ক ওমর সানী দাবি করেন, চার মাস ধরে তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীকে ‘বিরক্ত করছেন’ চিত্রনায়ক জায়েদ খান; জায়েদের বিরুদ্ধে সংসার ভাঙার চেষ্টার অভিযোগও তোলেন সানী।
জায়েদ খানের সদস্যপদ বাতিল করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিল্পী সমিতিকে অনুরোধ করেন সানী।
চিঠিটি শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের হাতে পৌঁছানোর আগেই এক অডিও বার্তায় মৌসুমী বলেন, জায়েদ খান তাকে অসম্মান করেনি।
এই পরিস্থিতিতে ওমর সানীর অভিযোগের বিষয়ে শিল্পী সমিতির অবস্থান জানতে চাইলে সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু আমাদের সভাপতি বরাবর একটা চিঠি এসেছে এবং পরবর্তীতে মৌসুমী আপু একটা বিবৃতি দিয়েছেন। পারিবারিক ইস্যুতে তো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি যাবে না।”
অভিযোগটি সভাপতির কাছে পৌঁছলেও তা নিয়ে সমিতির এখনও কোনো বৈঠক হয়নি বলে জানান তিনি।
সাইমন বলেন, “যদি এভাবে সুরাহা না হয়, এটা কাঞ্চন সাহেব ভালো বলতে পারবেন।” বিষয়টি নিয়ে ইলিয়াস কাঞ্চনের কোনো মন্তব্য জানা যায়নি। শুক্রবার অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিয়েতে জায়েদ খানের সঙ্গে ওমর সানীর বিতণ্ডা হয়।
শিল্পী সমিতিতে দেওয়া অভিযোগে সানী বলেন, জায়েদ খান তাকে পিস্তল দিয়ে মেরে ফেলার হুমকিও দেন। তিনি চড় মারেন জায়েদকে। তবে জায়েদ খান দাবি করেন, এরকম কোনো ঘটনা ঘটেনি। এমনকি তিনি সেদিন পিস্তল সঙ্গে নিয়েও যাননি।
ডিপজলও বলছেন, সেই বিয়ের আয়োজনে জায়েদ খানের পিস্তল নিয়ে প্রবেশের কোনো সুযোগ ছিল না; চড় মারার কোনো ঘটনাও ঘটেনি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
