| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

আর কিছুক্ষন পরেই ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৮ ১১:১৪:১০
আর কিছুক্ষন পরেই ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

ট্রফি আসা এবং এ উপলক্ষে নানা আয়োজনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

বেলা ১১টার পরে চার্টার্ড ফ্লাইটযোগে বিশ্বকাপের ট্রফি ঢাকায় আসবে। সঙ্গে থাকছে ফিফার সাত সদস্যের প্রতিনিধি দল। তাদের মধ্যে আছেন ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জেতা লিজেন্ডারি মিডফিল্ডার ক্রিশ্চিয়ান কারেম্বু।

বিমানবন্দরে ট্রফি বরণ করবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনসহ অন্য কর্মকর্তারা। প্রথম দিন ট্রফি নিয়ে বাফুফের তিনটি আনুষ্ঠানিকতা রয়েছে।

এদিন বিকেল চারটায় ট্রফি নিয়ে যাওয়া হবে রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনে। রাষ্ট্রপতির বাসভবনে কার্যক্রম শেষে ট্রফি নেয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে। এরপর রাতে ট্রফি আগমন উপলক্ষে একটি নৈশভোজের আয়োজন করেছে বাফুফে।

পরের দিন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ট্রফির সঙ্গে হোটেল রেডিসনে ছবি তোলার সুযোগ রয়েছে ফুটবল সংশ্লিষ্টদের। এ সময় ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, মিডিয়াকর্মীরা এই ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। এরপর বিকেলে ট্রফি যাবে বনানীর আর্মি স্টেডিয়ামে। সেখানে ট্রফি প্রদর্শিত হবে এবং একটি কনসার্টও অনুষ্ঠিত হবে।

এর আগে, ২০১৩ সালে বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি এসেছিল। সেইবার ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ উপলক্ষে ট্রফি আসে। এবার আসছে ২০২২ কাতার বিশ্বকাপ উপলক্ষে।

বাফুফে সাধারণ সম্পাদক বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বিশ্বকাপের এই বছরে ট্রফির আগমন দেশের আলোচিত বিষয় হবে। আমরা আশা করি, ফুটবল উন্মাদনার বছরে ট্রফি ট্যুর আমাদের ফুটবলকে গতিময় করতে সহায়ক হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...