| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজে বাঘা সেই ব্যাটিংকে মিস করবেন সুজন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৭ ১৫:৩৬:০৫
ওয়েস্ট ইন্ডিজে বাঘা সেই ব্যাটিংকে মিস করবেন সুজন

তবে এ বছর জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচ থেকে শুরু করে টানা তিন টেস্টের ৬ ইনিংসে (১২, ৫, ৭, ০, ৫১ ও ১) একবার ছাড়া কথা বলেনি মুশফিকুর রহিমের ব্যাট। অবশেষে এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার সঙ্গে আবার নিজেকে ফিরে পেয়েছেন মুশফিক।

চট্টগ্রাম ও ঢাকায় পরপর দুই টেস্টে (১০৫ ও ১৭৫*) আবার দেখা মিলেছে চিরচেনা মিস্টার ডিপেন্ডেবলের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পুরো টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে দেখা যাবে না আবার রানে ফেরা মুশফিকের। পবিত্র হজ পালনের জন্য পুরো সফরে ছুটিতে থাকবেন মুশফিক।

টপঅর্ডারে তামিম ইকবাল ছাড়া ওপেনার মাহমুদুল হাসান জয় ও দুই বাঁহাতি নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হকরা কেউ ফর্মে নেই। তিনজনই শ্রীলঙ্কার সঙ্গে ব্যর্থতার ঘানি টেনেছেন। তাদের টানা ব্যর্থতায় দল ভুগেছে বেশ। বিপর্যয়ের মুখে লিটন দাসের সঙ্গে জুটি বেঁধে পরপর দুই টেস্টে হাল ধরেছেন মুশফিক।

খুব স্বাভাাবিকভাবেই ওয়েস্ট ইন্ডিজে তার অভাববোধ হবে। ফর্ম ফিরে পাওয়া মুশফিককে দল কতটা মিস করবে? তার অভাব কি পূরণ হবে? টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও চিন্তিত। তারও ধারণা মুশফিককে মিস করবে দল। তার জায়গাটা পূরণ করা কঠিন হবে।

তবে মুশফিকের অনুপস্থিতির ব্যাখ্যায় টিম ডিরেক্টর একটু অন্যভাবে দেখতে চান। ইন ফর্ম মুশফিকের চেয়েও সুজনের কাছে মিস্টার ডিপেন্ডেবলের দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতাকে বড় করে দেখার পক্ষে সুজন। তার কথা, ‘মুশফিক আবার ছন্দে ফিরেছে, পরপর দুই টেস্টে সেঞ্চুরি করেছে- সেটাই একমাত্র বিবেচ্য নয়।’

তিনি আরও যোগ করেন, ‘আমার কাছে মুশফিকের দুটি লম্বা ইনিংসের চেয়েও তার দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা অনেক বড়। দীর্ঘদিন দেশে ও দেশের বাইরে অনুকূল, প্রতিকূল পরিবেশে অনেক ম্যাচে সে দলকে সার্ভিস দিয়েছে। তার অভিজ্ঞতার ভান্ডার বিশাল। আমি সেই অভিজ্ঞতাটাকে মিস করবো।’

সুজন আরও যোগ করেন, ‘আমাদের দলে অভিজ্ঞ ব্যাটারই মাত্র তিনজন (তামিম, মুশফিক ও সাকিব)। এখন মুশফিক না থাকার অর্থ একজন অভিজ্ঞ পারফরমার কমে যাওয়া। কখন কোন পরিবেশে কী করণীয়? তা মুশফিকের খুব ভাল জানা। এমন এক অভিজ্ঞ পারফরমারের দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতাকেই আমরা মনে হয় বেশি মিস করবো।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...