| ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

আইপিএলে ঘুরে দাঁড়াতে বাঘা ব্যাটার দলে নিয়ে আসছে কোহলি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১১ ১৯:৫১:৪৯
আইপিএলে ঘুরে দাঁড়াতে বাঘা ব্যাটার দলে নিয়ে আসছে কোহলি

খেলার মাঠে বাইশ গজে আর দেখা যায় না তাঁকে! গত ১৯ নভেম্বর সব রকমের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই বাঘা ব্যাটিং এবি ডিভিলিয়ার্স। শুধু তাই নয় এবিডি খেলছেন না আইপিএলেও! তবে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন কিংবদন্তি আইপিএলের অভাব অনুভব করেন বলে জানা যায়। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ফ্যানদের সুখবর শোনালেন খোদ বিরাট কোহলিই। প্রাক্তন ক্যাপ্টেন ও দলের সুপারস্টার জানিয়ে দিলেন যে, আগামী বছর ডিভিলিয়ার্স প্রত্যাবর্তন করবেন আরসিবি-তেই।

আইপিএলের অন্যতম দল আরসিবি ইনসাইডার অনুষ্ঠানে 'স্ট্যান্ড-আপ কমেডিয়ান দানিশ সইতকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, "আমি এবিডি-কে প্রচণ্ড মিস করি। আমি প্রায় নিয়মিত ওর সঙ্গে কথা বলি। মেসেজ করি। ও সম্প্রতি আমেরিকায় গিয়েছিল। ওখানে গিয়ে পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে অগাস্টা মার্স্টাস নামে গল্ফের আসর উপভোগ করেছে। আমি আর এবিডি জুড়ে থাকি। আশা করি আগামী বছর ওকে আরসিবি-তে দেখতে পারব। যে কোনও ভূমিকায় ওকে দেখা যেতে পারে।" আইপিএল ফ্যানরা কোহলি-ডিভিলিয়ার্সের ব্যাট হাতে যুগলবন্দি চুটিয়ে উপভোগ করেছেন। জুটি বেঁধে বিপক্ষের ঘুম উড়িয়ে দিতেন তাঁরা। অনুগামীরা এই জুটিকে 'সুপারম্যান-ব্যাটম্যান' জুটি নামেও ডাকতেন। ডিভিলিয়ার্স ২০১১ সালে আরসিবি-তে যোগ দিয়েছিলেন। ১৫০ ম্যাচে তিনি করেছেন ৪৪৯১ রান। সামগ্রিক ভাবে আইপিএল কেরিয়ারে এবিডি খেলেছেন ১৮৪ ম্যাচ। করেছেন ৫১৬২ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ...

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার ...