| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

হৃতিকের বাড়ি ছেড়েছেন সুজানা পিছনে লুকিয়ে ছিল বিশাল ঘটনা

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ফেব্রুয়ারি ০৪ ১৩:৩৭:২৪
হৃতিকের বাড়ি ছেড়েছেন সুজানা পিছনে লুকিয়ে ছিল বিশাল ঘটনা

এরপরও হৃতিক ও সুজনের বিবাহবিচ্ছেদ হয়নি। তবে হৃতিকের বিশেষ বন্ধুকে দেওয়া উপহার দেখে দুই সন্তানকে বাবা-মায়ের কাছে নিয়ে যান সুজান।

এরপর কাইটের ফটোশুট করেন হৃতিক। হৃতিক এবং তার সহ-অভিনেতা বারবারা মোরির কাইটের শুটিং বলিউডে রসায়ন নিয়ে গুঞ্জন তৈরি করেছে। বলা হয়েছিল 'গ্রিক গড' মেক্সিকান অভিনেত্রীর প্রেমে পড়েছেন।

জন্মসূত্রে উরুগুয়ান বারবারা তখন মেক্সিকোর সিনেমাজগতের বড় আর বিখ্যাত মুখ। হৃতিকের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রকাশ্যে একটিও কথা বলেননি। হৃতিকও বলছেন, বারবারা খুব ভাল বন্ধু আমার। আমি আমার পারিবারিক জীবনে খুশি।

ঠিক সেই সময়েই প্রকাশ্যে আসে একটি খবর। জানা যায়, বন্ধু বারবারাকে কাইটের শুটিং চলাকালীন একটি উপহার দিয়েছিলেন হৃতিক। যার দাম কম করে আড়াই থেকে তিন কোটি টাকা।

বন্ধুকে কোটি টাকার উপহার! শুনেই নাকি রেগে গিয়েছিলেন সুজান। তার আগে বারবারা-হৃতিক আলোচনায় সুজানের ধৈর্য বিপদসীমায় পৌঁছেছিল। উপহারের খবরে সহ্যের বাঁধ ভেঙে যায়।

কিন্তু বন্ধু বারবারাকে কী এমন উপহার দিয়েছিলেন হৃতিক? কাইটয়ের শুটিংয়ের এক কুশলী জানান, বারবারাকে একটি ভ্যানিটি ভ্যান উপহার দিয়েছিলেন এ অভিনেতা। এই ধরনের ভ্যানিটি ভ্যানকে সাধারণত একটি ছোট বাড়িই বলা যায়। তাতে যেমন স্নানঘর থাকে, তেমনই থাকে আরাম করার জায়গা, পোশাক রাখার জায়গাও।

মেক্সিকান অভিনেত্রী নিজের দেশ ছেড়ে ভারতে এসেছিলেন ছবির শুটিং করতে। শুটিংয়ে যাতে তিনি নিজের বাড়ির কথা মনে না করেন, সে জন্যই তাকে ওই গাড়ি-বাড়ি উপহার দেন বলিউডের এ নায়ক।

কাইট ছবির ওই কুশলী আরও জানান, উপহার পেয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন বারবারাও। তিনি ভাবতেই পারেননি এত দামি উপহার কেউ দিতে পারে। হৃতিক তখন তাকে বলেন, তাদের বন্ধুত্বের স্বাক্ষর হিসেবে ওই উপহার গ্রহণ করতে। যদিও এ ঘটনা হৃতিকের সংসার জীবনে ফেলে মারাত্মক প্রভাব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...