| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

ঢাকা পর্বের বিপিএল খেলা বন্ধ

ফ্র্যাঞ্চাইজি লিগ ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ফেব্রুয়ারি ০৩ ১৮:৫৯:১৬
ঢাকা পর্বের বিপিএল খেলা বন্ধ

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার শক্ত ব্যাটিং লাইনআপের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে দারুণ এগুচ্ছিল চট্টগ্রাম। উইল জ্যাকের বটে ১২তম ওভারে দুই উইকেট হারিয়ে একশ পেরিয়ে যায় চট্টগ্রাম। তারপরই বৃষ্টির হানা।

১৩তম ওভারে হঠাৎ বৃষ্টি নামলে দৌড়ে মাঠ ছেড়েছেন দুই দলের ক্রিকেটাররা। বৃষ্টি নামার আগে ১২.৫ ওভারে ২ উইকেটে ১০৭ রান তুলেছে চট্টগ্রাম। উইল জ্যাক অপরাজিত আছেন ৩৩ বলে ৫১ রান করে। তার সঙ্গে ২০ বলে ২৬ রানে অপরাজিত শামীম হোসেন পাটোয়ারী। এর আগে ২১ বলে ২৭ রান করে আউট হয়ে গেছেন তিনে নামা আফিফ হোসেন ধ্রুব।

উল্লেখ্য, এখন পর্যন্ত চলতি বিপিএলে ৪ ম্যাচ খেলে ৩টিতে জেতা কুমিল্লা আছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে। অপর দিকে ৭ ম্যাচের তিনটিতে জিতে ছয় দলের লড়াইয়ে চট্টগ্রাম আছে টেবিলের পাঁচে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...