| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি ঘোষণা

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ১৬ ০৮:৫৬:৫০
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ শুক্রবার (১৬ অক্টোবর) থেকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে ছুটি। সাপ্তাহিক ছুটি ও নির্ধারিত সরকারি ছুটি মিলিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১০ দিন এবং কলেজে সর্বোচ্চ ১৬ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। তবে প্রতিষ্ঠানভেদে ছুটির মেয়াদ আলাদা হতে পারে।

২০২৬ সালের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ১৬ ও ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক বন্ধ যুক্ত হচ্ছে। পাশাপাশি ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি থাকায় বিদ্যালয়গুলোতে ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের ছুটি হতে পারে।

কলেজে ছুটি সর্বোচ্চ ১৬ দিন

কলেজের ছুটির সূচি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অবকাশ নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ৩০ ও ৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হলে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ১৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত টানা ১৬ দিনের ছুটি পেতে পারেন।

মাদ্রাসায় ছুটি তিন দিন

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদ্রাসায় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ছুটির সময়সূচি ও মেয়াদ ভিন্ন হতে পারে। তাই শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রকাশিত ছুটির তালিকা ও বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...