আজকের স্বর্ণের বাজারদর: ১৪ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ২২ ক্যারেটে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা, ২১ ক্যারেটে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা, ১৮ ক্যারেটে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস। স্বর্ণের নির্ধারিত দামে ভ্যাট অন্তর্ভুক্ত থাকলেও গহনা তৈরির মজুরি অতিরিক্ত যোগ হতে পারে। তাই স্বর্ণালংকার কেনার আগে বাজুসের সর্বশেষ মূল্যতালিকা যাচাই করে নেওয়া ভালো।
রাকিব/
