নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাঁকে লক্ষ্য করে কয়েকজনকে উচ্চস্বরে স্লোগান দিতে দেখা যায়।
সোমবার (১২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে ছিলেন ড. ইউনূস। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁর কাছে এগিয়ে গিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
ভিডিওতে বিক্ষোভকারীদের ‘ইউ আর আ টেরোরিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলতে শোনা যায়। বাংলায় এসব কথার অর্থ, ‘আপনি একজন সন্ত্রাসী’ এবং ‘আপনি এখানে কেন এসেছেন’।
এ সময় বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগও তোলেন। পাশাপাশি বাংলাদেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
ভিডিওতে আরও দেখা যায়, পরে সঙ্গে থাকা এক সহযোগীর সহায়তায় সামনের দিকে এগিয়ে যান ড. মুহাম্মদ ইউনূস।
তবে ঘটনাটি ঠিক কী কারণে ঘটেছে এবং বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা কারা, সে বিষয়ে বিস্তারিত তথ্য ওই ভিডিও থেকে নিশ্চিত হওয়া যায়নি।
সোহাগ/
