| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

নবম পে স্কেলের পে-ফিক্সেশন নিয়ে অনলাইন প্রশিক্ষণ শুরু

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ৩০ ১২:৪২:০৯
নবম পে স্কেলের পে-ফিক্সেশন নিয়ে অনলাইন প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-ফিক্সেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অনলাইন প্রশিক্ষণ শুরু হয়েছে। আইবাস++ সিস্টেমের মাধ্যমে এই পে-ফিক্সেশন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) অর্থ বিভাগের এসপিএফএমএস কর্মসূচি এবং আইবাস++ স্কিমের প্রোগ্রাম এক্সিকিউটিভ অ্যান্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আনিসুজ্জামানের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের পে-ফিক্সেশন আইবাস++ সিস্টেমের মাধ্যমে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের পে-ফিক্সেশন মডিউল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রাথমিক পর্যায়ে হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের আওতাধীন সিএএফও, ডিসিএ, ডিএএফও ও ইউএও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।

নির্ধারিত তারিখ ও সময়ে অনলাইনে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে এসব প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারীদের মনোনয়ন দিয়ে প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।

নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী পে-ফিক্সেশন কার্যক্রম দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...