| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ইতিহাসের সর্বোচ্চ বাড়ল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ২৮ ২০:৩১:১১
ইতিহাসের সর্বোচ্চ বাড়ল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে এলপিজি নিয়ে নতুন করে সংকট তৈরি হয়েছে। এক মাসের ব্যবধানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) আমদানি প্রায় ২৫ শতাংশ কমে যাওয়ায় সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এর প্রভাবে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে রান্নার গ্যাসের সিলিন্ডার।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামে বর্তমানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৫৮৫ টাকা। তবে সরবরাহ সংকটের কারণে খুচরা বাজারে এটি ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অর্থাৎ নির্ধারিত দামের তুলনায় ভোক্তাদের প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দিতে হচ্ছে।

বিইআরসি ও আমদানিকারকদের তথ্য অনুযায়ী, আগস্টে দেশে প্রায় ১ লাখ ৬০ হাজার টন এলপিজি আমদানি হয়েছিল। সেপ্টেম্বর মাসে তা কমে প্রায় ১ লাখ ২০ হাজার টনে নেমেছে। এক মাসে আমদানি কমেছে প্রায় ৪০ হাজার টন।

এর আগে ২ সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

খাতসংশ্লিষ্টদের ভাষ্য, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে গুরুত্বপূর্ণ নৌপথে পণ্য পরিবহনে জটিলতা, জাহাজ সংকট ও পরিবহন ব্যয় বেড়েছে। বাংলাদেশের এলপিজি আমদানির বড় অংশ মধ্যপ্রাচ্যনির্ভর হওয়ায় এর প্রভাব দেশের বাজারেও পড়েছে।

এদিকে, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে আমদানিকারকদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিইআরসি। প্রয়োজনীয় কার্গো দ্রুত নিশ্চিত করা না গেলে অক্টোবরেও এলপিজি সংকট অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

৩০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর, লাইভ দেখুন এখানে

৩০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের ...