শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ গোলে হারের পর গুরুত্বপূর্ণ এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে হামজা চৌধুরী ও শমিত সোমদের বাংলাদেশ।
জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচটি। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হয়েছে দুই দলের লড়াই। ফিফার প্রকাশিত সূচিতেও এই সময় ও ভেন্যু নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ লাইভ দেখবেন কোথায়?
বাংলাদেশের দর্শকরা ম্যাচটি টেলিভিশনে টি-স্পোর্টস-এ দেখার সুযোগ পাবেন। অনলাইনে দেখার জন্য নির্ধারিত স্ট্রিমিং প্ল্যাটফর্মের তথ্য অনুসরণ করে ম্যাচটি দেখা যাবে।
ম্যাচের বিস্তারিত
ম্যাচ: সিঙ্গাপুর বনাম বাংলাদেশ
টুর্নামেন্ট: ফিফা আসিয়ান কাপ ২০২৬
পর্যায়: ডিভিশন ১, গ্রুপ এ
ভেন্যু: গেলোরা বুং কার্নো স্টেডিয়াম, জাকার্তা
সময়: বাংলাদেশ সময় বিকেল ৩টা
টিভি সম্প্রচার: টি-স্পোর্টস
মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ গোলে হারের পর বাংলাদেশের জন্য সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুরও নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ২-০ গোলে হেরেছে। ফলে দুই দলই ঘুরে দাঁড়িয়ে পরবর্তী ধাপে যাওয়ার আশা ধরে রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টের সন্ধানে রয়েছে।
ম্যাচের লাইভ স্কোর, গুরুত্বপূর্ণ মুহূর্ত, গোলের আপডেট এবং ম্যাচ-পরবর্তী খবর জানতে আমাদের সঙ্গে থাকুন।
সরাসরি খেলা দেখতে এখানে- ক্লিক করুন
আয়শা/
