দেশে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছে। নতুন এই দর ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট সোনার দামও বাড়ানো হয়েছে।
এক নজরে আজকের সোনার দাম
• ২২ ক্যারেট: ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা প্রতি ভরি
• ২১ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা প্রতি ভরি
• ১৮ ক্যারেট: ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা প্রতি ভরি
• সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা প্রতি ভরি
রুপার দামও বেড়েছে
সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৯৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ২৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার কারণে নতুন করে সোনা ও রুপার দাম সমন্বয় করেছে বাজুস। ফলে নতুন নির্ধারিত দর অনুযায়ী দেশের বাজারে সোনা ও রুপা কিনতে হবে ক্রেতাদের।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
