| ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ২০ ২১:২৯:৪০
শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২০ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের গত ১২ সেপ্টেম্বরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০ মে জারি করা ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকার সংশ্লিষ্ট অংশ আংশিক সংশোধন করা হয়েছে। এতে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির তারিখ ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

ফলে ২৩ সেপ্টেম্বর বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। পরদিন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিয়মিত শিক্ষা কার্যক্রম চলবে। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সরকারি-বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এ ছুটির আওতায় থাকবে।

এর আগে ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ ২৩ সেপ্টেম্বর হলেও বার্ষিক ছুটির তালিকায় ২৪ সেপ্টেম্বর উল্লেখ থাকায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছুটির তারিখ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই বিভ্রান্তির অবসান হলো।

২৪ সেপ্টেম্বর কেউ ঐচ্ছিক ছুটি নিলে ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত টানা চার দিনের অবকাশ পাওয়ার সুযোগ থাকবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...