নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো জারি করেছে সরকার। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী, ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর বলে গণ্য হবে।
নতুন কাঠামোয় ভাতাসহ ২০তম গ্রেডের একজন কর্মচারীর মোট বেতন ৩৩ হাজার টাকার বেশি হবে। ঢাকায় তা আরও বেশি হবে। অন্যদিকে বিশেষ গ্রেডে মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা এবং জ্যেষ্ঠ সচিবদের মূল বেতন ১ লাখ ৬৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বেতন একবারে পুরোপুরি বাড়ছে না
নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে কার্যকর হলেও বর্ধিত মূল বেতন ধাপে ধাপে কার্যকর হবে।
২০২৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৫০ শতাংশ পাবেন।
২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এ হার হবে যথাক্রমে ৭০ ও ৭৫ শতাংশ। এরপর ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন মূল বেতনের শতভাগ কার্যকর হবে।
বাড়িভাড়া কার্যকর হবে ২০২৮ সালে
নতুন কাঠামোয় বাড়িভাড়াসহ বেশ কিছু ভাতা নির্ধারণ করা হলেও এগুলো কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। এর আগে প্রচলিত হারেই এসব ভাতা দেওয়া হবে।
ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৬-২০তম গ্রেডে বাড়িভাড়া মূল বেতনের ৬০ শতাংশ, ১০-১৫তম গ্রেডে ৫০ শতাংশ, ৫-৯ম গ্রেডে ৪৫ শতাংশ এবং ১-৪র্থ গ্রেডে ৪০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
২০তম গ্রেডে মোট বেতন কত
নতুন কাঠামোয় ২০তম গ্রেডে মূল বেতন হবে ২০ হাজার টাকা। এর সঙ্গে চিকিৎসা, যাতায়াত, টিফিন, মুঠোফোন ও বাড়িভাড়াসহ বিভিন্ন সুবিধা যুক্ত হলে জেলা-উপজেলা পর্যায়ে মোট বেতন ৩৩ হাজার ২৫০ টাকা এবং ঢাকায় ৩৬ হাজার ২৫০ টাকা পর্যন্ত হতে পারে।
উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ
নতুন আদেশে একই পদে আট বছর চাকরি পূর্ণ করার পর উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে এ ক্ষেত্রে চাকরির রেকর্ড সন্তোষজনক হতে হবে। শর্ত পূরণ হলে নবম বছরে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন পাওয়ার সুযোগ থাকবে।
পেনশনেও পরিবর্তন
নতুন কাঠামোয় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশনও বাড়ানো হয়েছে। ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে তা ১০০ শতাংশ বেড়ে ১৮ হাজার টাকা হবে।
অন্যদিকে ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশনের ক্ষেত্রে ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ নিট পেনশন ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বয়স অনুযায়ী পেনশনভোগীদের চিকিৎসা ভাতাও ৩ হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা, সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে শিক্ষা সহায়তা এবং পাহাড়ি, হাওর, চর ও দ্বীপ এলাকার কর্মচারীদের জন্য বিশেষ ভাতার বিধান রাখা হয়েছে।
বেতন নির্ধারণ হবে অনলাইনে
সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণ অনলাইনে আইবাস প্লাস প্লাসের ‘পে ফিক্সেশন’ ব্যবস্থার মাধ্যমে করতে হবে। সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণসংক্রান্ত অনলাইন ব্যবস্থা অর্থ বিভাগের আইবাস প্লাস প্লাস প্ল্যাটফর্মে রয়েছে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
