সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
নিজস্ব প্রতিবেদক: সিগারেট, ওষুধ ও মোবাইল ফোনসহ ১১টি খাতের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২০ সেপ্টেম্বর) ভ্যাট অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
নতুন আদেশের আওতায় থাকা খাতগুলো হলো:
সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা।
আদেশ অনুযায়ী, এসব পণ্যের উৎপাদনকারী এবং সংশ্লিষ্ট সেবা খাতের সরবরাহকারীদের এনবিআরের ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে অনলাইনে ভ্যাট রিটার্ন বা দাখিলপত্র জমা দিতে হবে।
কোনো নিবন্ধিত ব্যক্তি তালিকাভুক্ত পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো পণ্য বা সেবার ব্যবসার সঙ্গেও যুক্ত থাকলে তার ক্ষেত্রেও এ আদেশ প্রযোজ্য হবে।
এনবিআর জানিয়েছে, এ বিষয়ে আগে জারি করা অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলসংক্রান্ত কোনো আদেশ থাকলে নতুন আদেশ কার্যকরের পর সেগুলো বাতিল বলে গণ্য হবে।
এ ছাড়া প্রয়োজন অনুযায়ী তালিকায় নতুন খাত যুক্ত করা বা কোনো খাত বাদ দেওয়ার ক্ষমতা এনবিআর সংরক্ষণ করেছে। নতুন আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
