| ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ২০ ১১:৩৩:২৫
১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট জারি করেছে সরকার। নতুন বেতন কাঠামো পূর্ব ঘোষণা অনুযায়ী ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। তবে বর্ধিত বেতন ও ১ জুলাই থেকে জমা হওয়া বকেয়া অর্থ চাকরিজীবীরা ঠিক কোন মাসে হাতে পাবেন, তা এখনো স্পষ্ট নয়।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গেজেট প্রকাশের পর সাধারণত যে মাস থেকে নতুন হারে বেতন দেওয়া শুরু হয়, তার পরবর্তী মাসে আগের সময়ের বকেয়া বেতন পরিশোধ করা হয়। ফলে সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বরের বেতনের সঙ্গে বকেয়া পাওয়ার বিষয়টি নির্ভর করবে নতুন হারে বেতন দেওয়া কবে থেকে শুরু হচ্ছে তার ওপর।

সেপ্টেম্বরের বেতনের সঙ্গে বকেয়া মিলবে?

সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, সেপ্টেম্বর মাসের বেতনের সঙ্গেই সরকারি চাকরিজীবীরা নবম পে-স্কেলের বকেয়া বেতন পাবেন। এমন দাবির পক্ষে গেজেটের তথ্য উল্লেখ করা হলেও গেজেট পর্যালোচনা করে সেপ্টেম্বরের বেতনের সঙ্গে বকেয়া পরিশোধের নির্দিষ্ট কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

নবম পে-স্কেলের গেজেটে শুধু ১ জুলাই থেকে গেজেট জারির তারিখ পর্যন্ত প্রাপ্য বকেয়া বেতন দেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। তবে ঠিক কোন মাসের বেতনের সঙ্গে এই বকেয়া দেওয়া হবে, তা স্পষ্ট করে বলা হয়নি।

বকেয়া বেতন নিয়ে অর্থ বিভাগের কর্মকর্তা যা বলছেন

নাম প্রকাশ না করার শর্তে অর্থ বিভাগের এক কর্মকর্তা জানান, চলতি মাস থেকেই নতুন হারে বেতন দেওয়া হবে কি না, সেটিই এখনো নিশ্চিত নয়। যদি সেপ্টেম্বর থেকেই চাকরিজীবীরা নতুন হারে বর্ধিত মূল বেতন পান, তাহলে অক্টোবর মাসের বেতনের সঙ্গে বকেয়া পরিশোধ করা হতে পারে।

আর যদি অক্টোবর থেকে নতুন হারে বেতন দেওয়া শুরু হয়, তাহলে নভেম্বর মাসের বেতনের সঙ্গে বকেয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগের পে-স্কেলেও বকেয়া পরিশোধের ক্ষেত্রে এ ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়েছিল বলে জানান তিনি।

কবে কত বাড়তি বেতন পাবেন

নবম জাতীয় পে-স্কেলের গেজেট অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন বেতন কাঠামো ধাপে কার্যকর হবে।

এই সময়ে নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন কাঠামোয় নির্ধারিত বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন বাড়তি মূল বেতনের ৫০ শতাংশ।

এই বাড়তি অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।

এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডে বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডে ৭৫ শতাংশ কার্যকর হবে।

২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোর বর্ধিত মূল বেতন শতভাগ কার্যকর হওয়ার কথা রয়েছে।

বকেয়া বেতন পাবেন কর্মকর্তা-কর্মচারীরা

নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। ফলে ওই তারিখ থেকে নতুন কাঠামো অনুযায়ী প্রাপ্য অর্থের বকেয়া পাওয়ার কথা রয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

তবে বকেয়া অর্থ কোন মাসে এবং কীভাবে পরিশোধ করা হবে, সে বিষয়ে গেজেটে নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি।

২০২৮ সাল থেকে অন্যান্য ভাতা

নতুন পে-স্কেলের মূল বেতন ধাপে ধাপে কার্যকর হলেও অন্যান্য ভাতা কার্যকর হবে পরবর্তী সময়ে। গেজেট অনুযায়ী, ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামোর অন্যান্য সব ভাতা পাওয়া শুরু করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

একইভাবে পেনশন সুবিধাভোগীরাও নতুন বেতন কাঠামো অনুযায়ী নির্ধারিত সুবিধা পাবেন।

মূল বেতন কতটা বাড়বে

নতুন বেতন কাঠামোয় ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে। অন্যদিকে ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে।

মূল বেতনের পাশাপাশি নির্ধারিত নিয়ম অনুযায়ী বিভিন্ন ভাতাতেও পরিবর্তন আসবে।

কীভাবে এলো নবম পে-স্কেল

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ দিতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি নতুন বেতন কাঠামোসংক্রান্ত সুপারিশ চূড়ান্ত করে।

এর আগে ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। কমিশন এ বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। কমিশনের চেয়ারম্যান ছিলেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।

পরে গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়। এবার গেজেট জারির মাধ্যমে এর আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু হলো।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...