| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

টিভিতে আসছে ‘ইউসুফ-জুলেখা’ ও ‘মুহাম্মদ (সা.)’

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২৬ ১১:৪০:৩২
টিভিতে আসছে ‘ইউসুফ-জুলেখা’ ও ‘মুহাম্মদ (সা.)’

নিজস্ব প্রতিবেদক: ইসলামের ইতিহাস, ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও নৈতিক জীবনাদর্শ দর্শকদের সামনে তুলে ধরতে জনপ্রিয় দুটি ইসলামিক ধারাবাহিক বাংলায় ডাবিং করে সম্প্রচারের উদ্যোগ নিয়েছে এসএ টিভি। ধারাবাহিক দুটি হলো ‘মুহাম্মদ (সা.): ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ এবং ‘ইউসুফ-জুলেখা’।

সম্প্রতি রাজধানীর কাকরাইলে গ্র্যান্ড প্যালেস হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধারাবাহিক দুটির বাংলা সংস্করণ সম্প্রচারের আনুষ্ঠানিক ঘোষণা দেন এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনভিত্তিক ‘মুহাম্মদ (সা.): ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ ধারাবাহিকটির নিবেদক মিনিস্টার মাইওয়ান গ্রুপ।

সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমেদ বলেন, দায়িত্বশীল গণমাধ্যমের কাজ শুধু বিনোদন দেওয়া নয়, দর্শকদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসমৃদ্ধ অনুষ্ঠান উপহার দেওয়াও গুরুত্বপূর্ণ। ‘মুহাম্মদ (সা.): ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ ও ‘ইউসুফ-জুলেখা’ সেই লক্ষ্যেই এসএ টিভির অনুষ্ঠান তালিকায় যুক্ত হয়েছে।

তিনি বলেন, ধারাবাহিক দুটি দর্শকদের ইতিহাস, আধ্যাত্মিকতা ও মানবিক শিক্ষার একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা দেবে বলে তারা আশা করছেন।

এসএ টিভির পক্ষ থেকে জানানো হয়, মহাকাব্যিক কাহিনিনির্ভর এই ইসলামিক ধারাবাহিকগুলো পরিবারসহ বিভিন্ন বয়সী দর্শকদের উপযোগী করে সম্প্রচারের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি কুরআনের আলোকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্বও এসব আয়োজনে তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মিনিস্টার মাইওয়ান গ্রুপের গ্রুপ ডিরেক্টর মোহাম্মদ আলী হায়দার, এসএ টিভির উপব্যবস্থাপনা পরিচালক নুর এ আলম রুবেল, পরিচালক শামছুল আলম পান্থ এবং নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চনসহ সংশ্লিষ্টরা।

কবে থেকে দেখা যাবে ‘মুহাম্মদ (সা.): ফ্ল্যাগস অব জাস্টিস’?

ঐতিহাসিক প্রেক্ষাপট ও নৈতিক শিক্ষামূলক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.): ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ আগামী ১৩ সেপ্টেম্বর থেকে এসএ টিভিতে প্রচারিত হবে।

প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটে ধারাবাহিকটি দেখা যাবে।

‘ইউসুফ-জুলেখা’ প্রচার শুরু ৩০ আগস্ট

অন্যদিকে, জনপ্রিয় ইরানি গল্পনির্ভর ধারাবাহিক ‘ইউসুফ-জুলেখা’র বাংলা ডাবিং সংস্করণের প্রচার শুরু হবে আগামী ৩০ আগস্ট।

ধারাবাহিকটি প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টায় এসএ টিভির পর্দায় দেখা যাবে।

দুটি ধারাবাহিকই ইসলামিক ইতিহাস, আবেগঘন গল্প ও নৈতিক শিক্ষার সমন্বয়ে তৈরি হওয়ায় টেলিভিশন দর্শকদের মধ্যে এগুলো নিয়ে আগ্রহ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...