রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোভেন। ইউরোপের ক্লাব ফুটবলের মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার লিগ পর্বের লড়াইয়ে দুই দলের ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে আগ্রহ।
বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) রাত ২টায় শুরু হবে ম্যাচটি। স্পেনের মাদ্রিদে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে এই লড়াই। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় মাঠে নামবে দুই দল।
কখন শুরু হবে রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ?
ম্যাচের সময়সূচি একনজরে দেখে নিন:
-
টুর্নামেন্ট: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৬-২৭
-
ম্যাচ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি
-
তারিখ: ২৫ নভেম্বর ২০২৬, বুধবার
-
সময়: বাংলাদেশ সময় রাত ২টা
-
ভেন্যু: সান্তিয়াগো বার্নাব্যু, মাদ্রিদ, স্পেন
-
পর্ব: লিগ পর্বের পঞ্চম ম্যাচডে
বাংলাদেশে রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ দেখবেন যেভাবে
বাংলাদেশে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ সরাসরি দেখার জন্য ফুটবলপ্রেমীরা অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম Tapmad ব্যবহার করতে পারেন। প্ল্যাটফর্মটির মাধ্যমে সাবস্ক্রিপশন নিয়ে ম্যাচটি সরাসরি দেখার সুযোগ রয়েছে।
এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের সম্প্রচারস্বত্বের তালিকায় বাংলাদেশে Sony Pictures Network ও SonyLIV-এর নামও রয়েছে। তবে নির্দিষ্ট ম্যাচটি কোন টিভি চ্যানেল বা অ্যাপে সরাসরি দেখানো হবে, তা সম্প্রচারের সময়সূচি দেখে নিশ্চিত হওয়া ভালো।
মোবাইল ফোনে দেখতে চাইলে Tapmad অ্যাপ বা তাদের ওয়েবসাইটে প্রবেশ করে ম্যাচের লাইভ অপশন খুঁজে নিতে পারবেন। টিভি বা স্মার্ট টিভিতে দেখার ক্ষেত্রে সংশ্লিষ্ট সম্প্রচারকের চ্যানেল ও সাবস্ক্রিপশন সুবিধা যাচাই করুন।
ফ্রিতে ম্যাচ টা দেখতে এখানে ক্লিক করুন-
আয়শা/
