মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য, পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপ
নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক মন্তব্যকে ঘিরে রাজ্যটির রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মমতাকে রাস্তায় বের হতে না দেওয়ার ব্যবস্থা করার কথা বলায় শুভেন্দুর বিরুদ্ধে প্রকাশ্য হুমকি ও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী।
সোমবার অন্নপূর্ণা যোজনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও অনেক নারী এই প্রকল্পের প্রতিশ্রুত আর্থিক সহায়তা পাচ্ছেন না। বিভিন্ন এলাকায় এ নিয়ে বিক্ষোভ ও হয়রানির ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।
মমতার অভিযোগের জবাবে এক সংবাদ সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেন, “ফেসবুকেই থাকুন, আপনাকে আর রাস্তায় বেরোতে হবে না। রাস্তায় যাতে বেরোতে না পারেন, সে ব্যবস্থাও আমি করব।”
শুভেন্দুর এই মন্তব্যের কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ প্রতিক্রিয়া জানান মমতা। তিনি প্রশ্ন তোলেন, একজন মুখ্যমন্ত্রী কীভাবে একজন সাবেক মুখ্যমন্ত্রী ও প্রধান বিরোধী দলের নেত্রীর চলাফেরার স্বাধীনতা কেড়ে নেওয়ার কথা বলতে পারেন।
মমতা আরও প্রশ্ন করেন, এই বক্তব্য কি গৃহবন্দি করা, ভয় দেখানো নাকি রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিত। তার মতে, গণতান্ত্রিক ব্যবস্থায় একজন নাগরিক কোথায় ও কীভাবে চলাফেরা করবেন, তা নির্ধারণের অধিকার কোনো রাজনৈতিক নেতার নেই।
দুই নেতার এই বাগযুদ্ধের সূত্রপাত মূলত অন্নপূর্ণা যোজনা নিয়ে। মমতার সময়কার লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে বিজেপি সরকার অন্নপূর্ণা যোজনা চালু করেছে। এই প্রকল্পের আওতায় নারীদের আর্থিক সহায়তা দেওয়ার কথা রয়েছে।
মমতার অভিযোগ, অন্নপূর্ণা যোজনার অর্থ দেওয়ার ক্ষেত্রে বাছাই করা হচ্ছে এবং যোগ্য অনেক নারী সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। এর পাল্টা জবাবে শুভেন্দু দাবি করেন, সুবিধাভোগী বাছাইয়ের ক্ষেত্রে তার সরকার ধর্ম বা রাজনৈতিক পরিচয় বিবেচনা করছে না।
শুভেন্দুর দাবি, এখন পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৪৫ লাখের বেশি মানুষের ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হয়েছে। তাদের মধ্যে প্রায় ১৯ লাখ ২০ হাজার মুসলিম নারী রয়েছেন বলেও জানান তিনি। তার বক্তব্য, যোগ্যতার ভিত্তিতেই সুবিধাভোগী নির্বাচন করা হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগও তোলেন শুভেন্দু। তার দাবি, অতীতে রাজনৈতিক পরিচয় ও ধর্মের কারণে বিভিন্ন শ্রেণির মানুষ সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এ সময় মতুয়া, নমশূদ্র, রাজবংশী, আদিবাসী ও পাহাড়ি নারীদের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
অন্যদিকে, অন্নপূর্ণা যোজনা নিয়ে সরকারের কাছে বিপুলসংখ্যক অভিযোগ জমা পড়েছে বলেও জানান শুভেন্দু। তার দাবি, অভিযোগের বড় অংশে যোগ্য না হয়েও পরিচিত ব্যক্তিদের প্রকল্পের সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। আগামী ৩১ আগস্ট এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে শুরু হওয়া রাজনৈতিক বিতর্ক এখন মমতা ও শুভেন্দুর মধ্যে তীব্র বাগযুদ্ধে রূপ নিয়েছে। এর মধ্যেই মমতাকে উদ্দেশ করে শুভেন্দুর মন্তব্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ৫ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- সোনার দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ৫৪৮২ টাকা
- দেউলিয়ার পথে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
- বদলে গেছে জমির নামজারির নিয়ম!
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- আজ বাড়ল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- জাতিসংঘ অধিবেশনের আগে ভারত যাচ্ছেন না তারেক রহমান
- সিঙ্গাপুর ডলারের দাম আজ কত
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
