| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

এসএসসি ২০২৭: পরীক্ষার তারিখ ও পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২৪ ২০:০০:৪৭
এসএসসি ২০২৭: পরীক্ষার তারিখ ও পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে লিখিত পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল।

সোমবার (২৪ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সময়সূচি প্রকাশ করে। কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু হতে পারে। তবে পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বিভিন্ন ছুটির বিষয় বিবেচনায় নিয়ে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

একনজরে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন

তারিখবিষয়
১৪ মার্চ বাংলা (আবশ্যিক)-১ম পত্র / সহজ বাংলা-১ম পত্র
১৬ মার্চ বাংলা (আবশ্যিক)-২য় পত্র / সহজ বাংলা-২য় পত্র
১৮ মার্চ ইংরেজি (আবশ্যিক)-১ম পত্র
২১ মার্চ ইংরেজি (আবশ্যিক)-২য় পত্র
২২ মার্চ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
২৫ মার্চ গণিত (আবশ্যিক)
২৮ মার্চ বাংলাদেশ ও বিশ্বপরিচয়
৩০ মার্চ পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং
১ এপ্রিল ভূগোল ও পরিবেশ
৪ এপ্রিল রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ
৬ এপ্রিল গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা
৮ এপ্রিল হিসাববিজ্ঞান
১১ এপ্রিল উচ্চতর গণিত (তত্ত্বীয়), বিজ্ঞান
১৩ এপ্রিল জীববিজ্ঞান (তত্ত্বীয়), অর্থনীতি
১৫ এপ্রিল ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টধর্ম এবং নৈতিক শিক্ষা

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৪ মার্চ বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। এরপর ধারাবাহিকভাবে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি, আইসিটি, গণিতসহ বিভিন্ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৫ এপ্রিল ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে।

তবে বিশেষ প্রয়োজনে পরীক্ষার এ সময়সূচি পরিবর্তন করার ক্ষমতা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তাই পরীক্ষার্থীদের সর্বশেষ নির্দেশনা ও পরিবর্তিত সূচির বিষয়ে নিজ নিজ শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...