| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রাথমিক শিক্ষায় আসছে নতুন নীতিমালা, জানাল সরকার

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২৩ ১৫:২২:২৪
প্রাথমিক শিক্ষায় আসছে নতুন নীতিমালা, জানাল সরকার

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষাব্যবস্থা পরিচালনায় শিগগিরই নতুন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে দেশের বিভিন্ন বিভাগে পর্যায়ক্রমে কর্মশালা আয়োজন করা হচ্ছে। চলতি আগস্ট মাসের মধ্যেই সব বিভাগে কর্মশালা শেষ করার পরিকল্পনা রয়েছে। এসব কর্মশালা থেকে পাওয়া মতামতের ভিত্তিতে আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।

রোববার (২৩ আগস্ট) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা মনিটরিং, জবাবদিহিতা, প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এসব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষাব্যবস্থা আরও কার্যকরভাবে পরিচালনার জন্য নতুন নীতিমালা তৈরি করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে দেশের তিনটি বিভাগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং সেখান থেকে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। চলতি মাসের মধ্যেই বাকি বিভাগগুলোতেও কর্মশালা সম্পন্ন করা হবে।

তিনি বলেন, কর্মশালাগুলো থেকে পাওয়া মতামত ও পরামর্শ পর্যালোচনা করে এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। পরবর্তী সময়ে এই নীতিমালার আলোকে প্রাথমিক শিক্ষাব্যবস্থার কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, ভবিষ্যতে উচ্চশিক্ষায় একটি উন্নত বাংলাদেশ গড়তে প্রাথমিক শিক্ষাব্যবস্থার ভিত্তি শক্তিশালী করা জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে মন্ত্রণালয়, কর্মকর্তা, প্রধান শিক্ষক ও শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দেশব্যাপী প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে পর্যায়ক্রমে বিভাগীয় কর্মশালা আয়োজন করা হচ্ছে। এসব কর্মশালার মূল উদ্দেশ্য হলো প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে সরকার কীভাবে এগিয়ে নিতে চায়, সে বিষয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামত গ্রহণ করা।

কর্মশালায় পাওয়া ফিডব্যাকের ভিত্তিতেই নতুন নীতিমালা তৈরি করা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পরবর্তী সময়ে দেশের সব পর্যায়ের কর্মকর্তা এই নীতিমালার আলোকে দায়িত্ব পালন করবেন। একইভাবে প্রাথমিক বিদ্যালয়গুলোর কার্যক্রমও নতুন নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিরাজুল ইসলাম উকিল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক কর্মকর্তা।

নতুন নীতিমালায় প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রমের মনিটরিং, জবাবদিহিতা এবং প্রশাসনিক কাঠামোর সংস্কারকে গুরুত্ব দেওয়া হবে বলে সংশ্লিষ্টদের বক্তব্যে উঠে এসেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...