| ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশিদের জন্য সুখবর, বাতিল হলো যুক্তরাষ্ট্রের ভিসানীতি

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২২ ১৮:২৮:৫২
বাংলাদেশিদের জন্য সুখবর, বাতিল হলো যুক্তরাষ্ট্রের ভিসানীতি

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বড় সুখবর এসেছে। বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত রাখার যে নীতি ট্রাম্প প্রশাসন চালু করেছিল, তা বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। আদালত বলেছেন, এই নীতি জারির ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

শুক্রবার (২১ আগস্ট) ম্যানহাটানের মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জ্যানেট ভার্গাস এ রায় দেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রায়ে বিচারক ভার্গাস বলেন, চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণা করা ভিসা নীতিটি ‘স্পষ্টতই বেআইনি’। একই সঙ্গে এটি দেশটির কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থী বলে উল্লেখ করেন তিনি।

আদালত আরও বলেন, অভিবাসী ভিসার আবেদন প্রক্রিয়ায় কনস্যুলার কর্মকর্তাদের ক্ষমতার বিষয়ে আইনেই সুস্পষ্ট বিধান রয়েছে। জাতীয়তার ভিত্তিতে একটি দেশের নাগরিকদের ব্যাপকভাবে অভিবাসী ভিসা দেওয়া বন্ধ করার মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পররাষ্ট্রমন্ত্রীর নেই।

মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে ভিসা আবেদন যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট ভিসা কর্মকর্তারাই সাধারণত সিদ্ধান্ত নেন কোনো আবেদনকারীকে ভিসা দেওয়া হবে কি না।

বিচারক ভার্গাস তার রায়ে বলেন, আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে ঢালাওভাবে অভিবাসী ভিসা স্থগিত করার নীতি প্রচলিত আইনি কাঠামোর সরাসরি লঙ্ঘন।

বাংলাদেশসহ ৭৫ দেশ ছিল তালিকায়

জানুয়ারিতে কার্যকর হওয়া ওই নীতির আওতায় বাংলাদেশসহ মোট ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করা হয়েছিল। তালিকায় দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ও পাকিস্তানের পাশাপাশি লাতিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ে এবং বলকান অঞ্চলের বসনিয়া ও আলবেনিয়াও ছিল।

এ ছাড়া আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশও ওই তালিকায় অন্তর্ভুক্ত ছিল।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের যুক্তি ছিল, এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি তুলনামূলক বেশি। স্থানীয়, অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সুবিধার ওপর নির্ভরশীলতার আশঙ্কা দেখিয়েই তাদের অভিবাসী ভিসা স্থগিত করা হয়েছিল।

আদালতে চ্যালেঞ্জ করে অভিবাসী সংগঠন

ট্রাম্প প্রশাসনের ওই নীতির বিরুদ্ধে মামলা করে অভিবাসী অধিকার নিয়ে কাজ করা ‘ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক’ ও ‘আফ্রিকান কমিউনিটিজ টুগেদার’। মামলায় তালিকাভুক্ত ৭৫ দেশের অভিবাসী ভিসা আবেদনকারীরাও যুক্ত ছিলেন।

এ ছাড়া এসব দেশের নাগরিকদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে নেওয়ার জন্য যারা অভিবাসী ভিসার আবেদন করেছিলেন, এমন কয়েকজন মার্কিন নাগরিকও মামলার অংশ ছিলেন।

রায় সম্পর্কে মন্তব্য জানতে রয়টার্স মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।

ট্রাম্পের অভিবাসন নীতিতে নতুন চ্যালেঞ্জ

দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর থেকেই যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়ে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসনের দাবি, এসব উদ্যোগের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা।

তবে মানবাধিকার ও অভিবাসী অধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এসব নীতির সমালোচনা করে আসছে। তাদের অভিযোগ, কঠোর অভিবাসন নীতির কারণে মতপ্রকাশের স্বাধীনতা ও আইনি অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি জাতিগত পরিচয়ের ভিত্তিতে বিভিন্ন দেশের নাগরিকদের সন্দেহ, হয়রানি বা বৈষম্যের মুখে পড়ার আশঙ্কাও রয়েছে।

ফেডারেল আদালতের সর্বশেষ এই রায় বাংলাদেশিসহ তালিকাভুক্ত ৭৫ দেশের অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। তবে রায়ের পর ভিসা আবেদন প্রক্রিয়ায় বাস্তবে কী পরিবর্তন আসে, সে বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা গুরুত্বপূর্ণ হবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...