| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

সকাল থেকে যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২০ ০৭:০০:৫০
সকাল থেকে যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক: লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ কাজের কারণে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের কয়েকটি এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও সকাল ৭টা থেকে, আবার কোথাও সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আটিবাজার জোনাল অফিসের আওতাধীন ওয়াসপুর বৈদ্যুতিক উপকেন্দ্র ও অভিযোগ কেন্দ্রের লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার এলাকাগুলো হলো ওয়াসপুর, গার্ডেন সিটি, চরওয়াশপুর, টাওয়ার গলি, ঘাটারচর, মধ্যেরচর, লেকসিটি, অটিজম গলি, ঝাউচর, বালুর চর, আরশিনগর, ভাঙ্গাবাড়ী ব্রিজ, কুলচর, রায়ের চর, বহেরচর, মুন সিটি, শাক্ত ইউনিয়ন পরিষদ, শিকারী টোলা ও বাবর গ্রাম।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জানিয়েছে, জনস্বার্থে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। রক্ষণাবেক্ষণ কাজ দ্রুত শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এদিকে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর এবং ৮ নম্বর ফিডারের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নাটোরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া আংশিক, কলাকান্তনগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুরের আংশিক এলাকা, আটঘরিয়া ও বড়বড়িয়া।

এসব এলাকায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কথা রয়েছে। তবে বাস্তব কাজের পরিস্থিতি অনুযায়ী বিদ্যুৎ বন্ধ রাখার সময় কিছুটা কম-বেশি হতে পারে বলে জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

দুই জেলার সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী কর্তৃপক্ষই নির্ধারিত সময়ে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...