৩০ থেকে ৩৫ হাজার টাকায় সেরা ৫ স্মার্টফোন
নিজস্ব প্রতিবেদক: বর্তমানে ৩০ থেকে ৩৫ হাজার টাকা বাজেটে ভালো একটি স্মার্টফোন কেনা বেশ কঠিন হয়ে উঠেছে। বাজারে ফোনের দাম বেড়ে যাওয়ায় এই বাজেটের মধ্যে কোন ডিভাইসটি পারফরম্যান্স, ক্যামেরা, ডিসপ্লে ও ব্যাটারির দিক থেকে সবচেয়ে ভালো হবে, তা নিয়ে অনেকেরই দ্বিধা রয়েছে।
তাই এই বাজেটের মধ্যে বর্তমানে যেসব স্মার্টফোন চয়েস লিস্টে রাখা যেতে পারে, সেগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো।
Realme 14
বাজেট যদি ৩০ হাজার টাকার আশপাশে হয়, তাহলে Realme 14 রাখা যেতে পারে পছন্দের তালিকায়। ফোনটিতে রয়েছে AMOLED ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ২১০০ নিট পিক ব্রাইটনেস।
ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে চলে এবং তিনটি বড় অ্যান্ড্রয়েড আপডেট পাওয়ার কথা রয়েছে। পারফরম্যান্সের জন্য রয়েছে MediaTek Dimensity 7300 5G চিপসেট। নিয়মিত কাজের পাশাপাশি হালকা গেমিংও করা যাবে।
ক্যামেরার ক্ষেত্রে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, সঙ্গে ২ মেগাপিক্সেলের সহায়ক সেন্সর এবং সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রধান ক্যামেরায় দিনের আলোতে ভালো মানের ব্যবহারযোগ্য ছবি পাওয়া যায়।
এ ছাড়া রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং। ফোনটির আকার ও হ্যান্ডফিলও বেশ ভালো, ফলে নিয়মিত ব্যবহারের জন্য এটি একটি ভারসাম্যপূর্ণ অপশন।
Tecno Camon 50 4G
যারা এই বাজেটের মধ্যে অফিসিয়াল স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Tecno Camon 50 4G বিবেচনা করা যেতে পারে। ফোনটির দাম প্রায় ৩৩ হাজার ৪০০ টাকা।
এতে রয়েছে AMOLED ডিসপ্লে ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট। ডিসপ্লের মান এই দামের হিসেবে বেশ ভালো। ক্যামেরার ক্ষেত্রে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সঙ্গে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। সামনে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
ব্যাটারি হিসেবে রয়েছে ৬১৫০mAh সক্ষমতা এবং ৪৫ ওয়াট চার্জিং। বিশেষ করে এই দামের অফিসিয়াল ফোনে আল্ট্রাওয়াইড ক্যামেরা ও ভালো ডিসপ্লে পাওয়ায় এটি বেশ আকর্ষণীয় একটি প্যাকেজ।
Realme P4
বাজেট যদি ৩২ হাজার টাকার আশপাশে থাকে এবং আনঅফিশিয়াল ফোন নিতে আপত্তি না থাকে, তাহলে Realme P4-ও চয়েস লিস্টে রাখা যেতে পারে।
ফোনটিতে রয়েছে AMOLED ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং MediaTek Dimensity 7400 চিপসেট। এই প্রসেসর পারফরম্যান্সের দিক থেকে বেশ সক্ষম। এর সঙ্গে রয়েছে UFS 3.1 স্টোরেজ।
ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফলে মেইন ক্যামেরার পাশাপাশি আল্ট্রাওয়াইড ও পোর্ট্রেট ফটোগ্রাফিতেও ভালো ফল পাওয়ার সুযোগ রয়েছে।
সবচেয়ে বড় সুবিধাগুলোর একটি হলো ৭০০০mAh ব্যাটারি। এর সঙ্গে ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। ফলে দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ চান এমন ব্যবহারকারীদের জন্য ফোনটি বেশ আকর্ষণীয় হতে পারে।
Tecno Pova সিরিজের ফোন
অফিশিয়াল ফোনের মধ্যে যারা গেমিংয়ের জন্য কিছুটা বাড়তি পারফরম্যান্স চান, তাদের জন্য Tecno Pova সিরিজের একটি ডিভাইসও বিবেচনা করা যেতে পারে।
এতে রয়েছে AMOLED ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং Gorilla Glass সুরক্ষা। পারফরম্যান্সের জন্য রয়েছে MediaTek Dimensity 7300 Ultimate চিপসেট। নিয়মিত ব্যবহারের পাশাপাশি হালকা থেকে মাঝারি গেমিংয়ের জন্য এটি যথেষ্ট সক্ষম।
ফোনটিতে ৬০০০mAh ব্যাটারি, ৪৫ ওয়াট চার্জিং এবং ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে। ফলে এই দামের মধ্যে এটি কিছুটা প্রিমিয়াম বা সেমি-ফ্ল্যাগশিপ অনুভূতি দিতে পারে।
ক্যামেরায় রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও আল্ট্রাওয়াইড ক্যামেরা। তবে ক্যামেরা পারফরম্যান্সের দিক থেকে এটি তালিকার অন্য কয়েকটি ফোনের তুলনায় কিছুটা পিছিয়ে থাকতে পারে। তারপরও ডিসপ্লে, পারফরম্যান্স, ব্যাটারি ও চার্জিং মিলিয়ে এটি একটি পূর্ণাঙ্গ প্যাকেজ।
OnePlus Nord 5
বাজেট যদি ৩৫ হাজার টাকা বা তার কিছু বেশি হয় এবং আনঅফিশিয়াল ফোন নিতে চান, তাহলে OnePlus Nord 5-ও বিবেচনায় রাখা যেতে পারে।
ফোনটিতে রয়েছে AMOLED ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট। ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও আল্ট্রাওয়াইড ক্যামেরা। সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।
পারফরম্যান্সের জন্য MediaTek Dimensity 8350 Apex চিপসেট ব্যবহার করা হয়েছে। সঙ্গে রয়েছে UFS 3.1 স্টোরেজ, যা অ্যাপ খোলা, গেমিং ও মাল্টিটাস্কিংয়ে ভালো পারফরম্যান্স দিতে পারে।
ব্যাটারির ক্ষেত্রে গ্লোবাল ভার্সনে রয়েছে ৫২০০mAh ব্যাটারি ও ৮০ ওয়াট চার্জিং। তবে ভারতীয় ভার্সনে ব্যাটারি সক্ষমতা ৭১০০mAh। তাই গ্লোবাল ভার্সনের ব্যাটারি বর্তমান বাজারের তুলনায় কিছুটা কম মনে হতে পারে। তবু পারফরম্যান্স, ডিসপ্লে ও চার্জিংয়ের সমন্বয়ে ফোনটি এই বাজেটে আকর্ষণীয় একটি বিকল্প।
কোন ফোনটি আপনার জন্য?
৩০ থেকে ৩৫ হাজার টাকার বাজেটে একেকজনের চাহিদা একেক রকম। ভালো ব্যাটারি চাইলে Realme P4, অফিসিয়াল ফোন চাইলে Tecno Camon 50 4G, গেমিং ও পারফরম্যান্সে গুরুত্ব দিলে Tecno Pova সিরিজ এবং অলরাউন্ড পারফরম্যান্স চাইলে OnePlus Nord 5 বিবেচনা করা যেতে পারে।
অন্যদিকে প্রায় ৩০ হাজার টাকার বাজেটে নিয়মিত ব্যবহার, ভালো ডিসপ্লে ও ব্যালান্সড পারফরম্যান্স চাইলে Realme 14-ও ভালো একটি পছন্দ হতে পারে।
তবে স্মার্টফোনের দাম প্রতিদিন পরিবর্তিত হতে পারে। তাই কেনার আগে সংশ্লিষ্ট বিক্রেতার কাছ থেকে সর্বশেষ দাম, অফিসিয়াল ওয়ারেন্টি এবং ডিভাইসের ভ্যারিয়েন্ট নিশ্চিত করে নেওয়া ভালো।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম ম্যাকারা, জানুন ফলাফল
- সূর্যগ্রহণ লাইভ দেখুন এখানে
- Realme 16x 5G লঞ্চ, ৭,০০০mAh ব্যাটারি ও ১৪৪Hz ডিসপ্লে
- পে-স্কেল নিয়ে শেষ সচিব কমিটির বৈঠক, বড় বেতন বৃদ্ধির সুপারিশ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ আগস্ট ২০২৬
- দেশের বাজারে ১৮, ২১, ও ২২ ক্যারেট সোনার দাম
- একাদশে ভর্তি কবে? আবেদন, ফল ও ক্লাস শুরুর সূচি
- নবম পে-স্কেল নিয়ে বড় খবর, জুলাই থেকে আংশিক বাস্তবায়ন
- একাদশে ভর্তি শুরু কবে, জানা গেল সম্ভাব্য সময়সূচি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৩ আগস্ট ২০২৬
- পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের ক্ষোভ বাড়ছে
- ডারউইন টেস্টে অলআউট অস্ট্রেলিয়া; লাইভ স্কোর
- বিদ্যুৎ সংকট কাটাতে নতুন কৌশল, আজই মিলতে পারে স্বস্তি
