| ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৪ ২০:৫৫:৫০
ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ভারত সরে যাওয়ায় প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে ভারতের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে আসিয়ান। আমন্ত্রণ পাওয়ার পর জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বুধবার বিকেলে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি অনলাইন সভায় সর্বসম্মতিক্রমে আসিয়ান কাপে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করার সম্ভাবনা তৈরি হলে বাফুফে আসিয়ান কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছিল, সুযোগ তৈরি হলে বাংলাদেশকে যেন বিবেচনা করা হয়। ভারতের সরে দাঁড়ানোর পর সেই সুযোগই এসেছে বাংলাদেশের সামনে।

ফলে সেপ্টেম্বর উইন্ডোতে জাতীয় দলের জন্য ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের যে পরিকল্পনা করেছিল বাফুফে, সেটি এখন পরিবর্তন করতে হবে। আসিয়ান কাপকে সামনে রেখে হামজা চৌধুরীদের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

সভায় একমাত্র এজেন্ডা ছিল আসিয়ান কাপে অংশগ্রহণ। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির এক সদস্য বলেন, চার জাতির টুর্নামেন্ট আয়োজন করা হবে নাকি আসিয়ান কাপে অংশ নেওয়া হবে, সেটিই ছিল আলোচনার বিষয়। সভায় সবাই আসিয়ান কাপে খেলার পক্ষে মত দিয়েছেন।

ভারতের জায়গায় বাংলাদেশের গ্রুপে পরিবর্তন আসবে কি না

আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ গ্রুপে ভারতের সঙ্গে ছিল সিঙ্গাপুর, মালয়েশিয়া ও স্বাগতিক ইন্দোনেশিয়া। ভারতের জায়গায় বাংলাদেশ যুক্ত হলে এই গ্রুপিং অপরিবর্তিত থাকবে, নাকি নতুন করে গ্রুপ নির্ধারণ করা হবে, সেটিই এখন দেখার বিষয়।

প্রিমিয়ার ডিভিশনের ‘বি’ গ্রুপে রয়েছে ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড ও ফিলিপাইন।

চীনের সরে দাঁড়ানোর পর পাকিস্তানও এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে। শুরুতে দক্ষিণ এশিয়া থেকে একমাত্র অতিথি দল হিসেবে ভারতকেই আমন্ত্রণ জানিয়েছিল আসিয়ান।

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ থাকায় সরে দাঁড়াল ভারত

নিজেদের মাঠে ব্রাজিলের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ থাকায় আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করে নেয় ভারত। এর পরই বাংলাদেশকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয় আয়োজকরা।

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ১৪টি দেশকে নিয়ে দুই বিভাগে অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্টের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ হবে ইন্দোনেশিয়ায়। আর চ্যালেঞ্জ ডিভিশনের ম্যাচ অনুষ্ঠিত হবে হংকংয়ে।

চ্যালেঞ্জ ডিভিশনে দুই গ্রুপে খেলবে হংকং, মিয়ানমার, ব্রুনাই, কম্বোডিয়া, লাওস ও পূর্ব তিমুর।

ভারতের জায়গায় বাংলাদেশ সুযোগ পাওয়ায় আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের জন্য এটি হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। সেপ্টেম্বর উইন্ডোতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার পাশাপাশি এই টুর্নামেন্টে ভালো করার সুযোগও পাচ্ছে হামজা চৌধুরীদের দল।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসে ক্রিকেটে বাংলাদেশের লক্ষ্য এবারও পদক। তবে সেই লক্ষ্যে পৌঁছানোর পথ শুরু ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...