| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

২০০ পেরোল বাংলাদেশ; লাইভ স্কোর দেখুন এখানে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৪ ০৯:৪৪:৩৫
২০০ পেরোল বাংলাদেশ; লাইভ স্কোর দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ব্যাটিংয়ে প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে আসা বাউন্ডারিতে ২০০ রানের মাইলফলক ছুঁয়েছে সফরকারীরা। দ্বিতীয় দিন বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২০০ রান।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাটিং করছে বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান ও মুমিনুল হকের ১০২ রানের জুটি দলকে শক্ত অবস্থানে নিয়ে যায়। মুমিনুল ৪৯ রানে আউট হলেও হাফ সেঞ্চুরি তুলে নিয়ে এগিয়ে যাচ্ছেন তানজিদ।

শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছিল বাংলাদেশের ১ উইকেটে ৯৬ রান নিয়ে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে ১০২ রান পিছিয়ে ছিল তারা। লাঞ্চের আগে ১ উইকেট হারিয়ে ৮৫ রান যোগ করে বাংলাদেশ। বিরতির সময় দলের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৮১ রান।

এরপর তানজিদের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ বাউন্ডারি। একটু ব্যাকফুটে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বল সীমানাছাড়া করে বাংলাদেশকে ২০০ রানে পৌঁছে দেন তিনি। একই সঙ্গে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের রানও ছাড়িয়ে যায় সফরকারীরা।

মুমিনুল হক ৯৫ বলে ৮টি চারে ৪৯ রান করে জশ হ্যাজলউডের বলে আউট হন। অফসাইডের বাইরে থাকা হ্যাজলউডের ফুলার বল ব্যাটের পাশ ছুঁয়ে অ্যালেক্স ক্যারির গ্লাভসে জমা পড়ে। দলীয় ১৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার মাটিতে এটি তানজিদের প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি। ১০২ বলে ফিফটি পূর্ণ করা এই ওপেনার এখন সেঞ্চুরির পথে এগোচ্ছেন। অন্য প্রান্তে নাজমুল হোসেন শান্তও বেশ সাবলীল ব্যাটিং করছেন।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যাওয়ার পর ডারউইন টেস্টে এখন বাংলাদেশের নিয়ন্ত্রণ আরও শক্ত হয়েছে।

লাইভ স্কোর দেখতে এখানে ক্লিক করুন-

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

সিঙ্গাপুরের কাছে হেরে পয়েন্টশূন্য বাংলাদেশ, সামনে কী?

সিঙ্গাপুরের কাছে হেরে পয়েন্টশূন্য বাংলাদেশ, সামনে কী?

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে আরও কঠিন অবস্থায় ...