| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

মেসির অবসরের ইঙ্গিত, বিশ্বকাপের পর বড় প্রশ্ন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৩ ২২:৩৬:১৫
মেসির অবসরের ইঙ্গিত, বিশ্বকাপের পর বড় প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার নিয়ে নতুন করে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এর মধ্যেই বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে ভেঙে পড়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে স্মরণ করে দেওয়া এক আবেগঘন বার্তায় ৩৯ বছর বয়সী মেসি নিজের ভবিষ্যৎ নিয়েও সংশয়ের কথা জানিয়েছেন। তিনি বলেন, বাবাকে ছাড়া কীভাবে সামনে এগিয়ে যাবেন, তা তিনি জানেন না। ফুটবলই তার জীবনের মূল অংশ হলেও আর কতদিন খেলা চালিয়ে যেতে পারবেন, তা নিয়েও তার মনে প্রশ্ন তৈরি হয়েছে।

নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারে আর্জেন্টিনা। সেই ম্যাচের প্রসঙ্গ টেনে নিজের শারীরিক অবস্থার কথাও জানিয়েছেন মেসি।

তিনি জানান, ফাইনালে নিজের শারীরিক সীমা অতিক্রম করার চেষ্টা করেছিলেন। কিন্তু পুরোপুরি স্বস্তিতে ছিলেন না এবং প্রত্যাশা অনুযায়ী নিজেকে মেলে ধরতে পারেননি।

ফলে বয়স ও শারীরিক সক্ষমতার বিষয়টি সামনে রেখে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

হোর্হে মেসির জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিলেন বলেও জানিয়েছেন মেসি। বাবাকে দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করে তিনি বলেন, ফাইনালে ওঠার পর বাবাকে সেখানে নিয়ে যাওয়ার স্বপ্ন ছিল তার।

কিন্তু আর্জেন্টিনা ফাইনালে উঠলেও হোর্হে মেসি সেখানে উপস্থিত থাকতে পারেননি। বাবার জন্য বিশ্বকাপ জিতে তাকে আরেকটি শিরোপা দেখানোর ইচ্ছা পূরণ হয়নি মেসির।

মেসির ফুটবল ক্যারিয়ারে হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবাকে শুধু অভিভাবক নয়, বন্ধু ও এজেন্ট হিসেবেও দেখতেন তিনি।

আবেগঘন বার্তায় মেসি বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে হোর্হে মেসি তার পাশে ছিলেন এবং প্রয়োজন অনুযায়ী বাবার ভূমিকা পালন করেছেন।

রোববার (৯ আগস্ট) আর্জেন্টিনার রোজারিওর পাশের শহর পেরেজে পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও আর্জেন্টিনা দলের সতীর্থদের উপস্থিতিতে বাবাকে শেষ বিদায় জানান মেসি। এরপর মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি।

বিশ্বকাপ চলাকালেও হোর্হে মেসির অনুপস্থিতি নিয়ে নানা আলোচনা হয়েছিল। পরে পরিবারের পক্ষ থেকে সংবাদমাধ্যমের প্রতি বিষয়টি নিয়ে মানবিকতা দেখানোর অনুরোধ জানানো হয়।

আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ ম্যাচে গোল করার পরও আবেগ ধরে রাখতে পারেননি মেসি। কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। সে সময় মাঠের বাইরের একটি পরিস্থিতির কারণে মানসিকভাবে কঠিন সময় পার করার কথাও জানিয়েছিলেন।

হোর্হে মেসির মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি ক্যানসারে ভুগছিলেন।

এদিকে মেসির সঙ্গে ইন্টার মায়ামির চুক্তি ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত। তবে বাবার মৃত্যু এবং সাম্প্রতিক আবেগঘন মন্তব্যের পর তার ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...