| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

নবম পে-স্কেল নিয়ে বড় খবর, জুলাই থেকে আংশিক বাস্তবায়ন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৩ ২০:৫৫:০০
নবম পে-স্কেল নিয়ে বড় খবর, জুলাই থেকে আংশিক বাস্তবায়ন

নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের খসড়া প্রস্তাবনা নীতিগতভাবে চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটি। প্রস্তাব অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়ন ধরা হতে পারে। এরপর ধাপে ধাপে ২০২৮ সালের জানুয়ারির মধ্যে পুরো পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

তবে নতুন বেতন কাঠামো কত ধাপে এবং কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

বুধবার (১২ আগস্ট) অনুষ্ঠিত কমিটির বৈঠকে প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য নীতিগতভাবে চূড়ান্ত করা হয়। কমিটির এক সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

জুলাই থেকে আংশিক বাস্তবায়নের প্রস্তাব

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ২৬ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে নবম পে-স্কেল নিয়ে অবহিত করে অর্থ বিভাগ। এরপর ওই আলোচনার ভিত্তিতেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তাব তৈরি করা হয়।

প্রস্তাব অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে এর আংশিক বাস্তবায়ন শুরু করে পরবর্তী সময়ে কয়েক ধাপে পুরো বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা রয়েছে। ২০২৮ সালের জানুয়ারির মধ্যে পুরো পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্য ধরা হয়েছে।

তবে বাস্তবায়নের ধাপ ও সময়সূচি চূড়ান্ত করার আগে মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন হবে।

নিম্ন গ্রেডে বেশি বেতন বাড়ানোর পরিকল্পনা

নতুন বেতন কাঠামোয় উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টদের যুক্তি, উচ্চ গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। অন্যদিকে নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি আর্থিক চাপে রয়েছেন। এ কারণে নতুন কাঠামোয় তাদের বেতন বৃদ্ধির হার বেশি রাখার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

বিচার বিভাগের বেতন কাঠামো নিয়ে জটিলতা

নবম পে-স্কেল চূড়ান্ত করার প্রক্রিয়ায় বিচার বিভাগ-সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিয়েছে। এসব বিষয় সমাধান এবং বিচার বিভাগের কর্মচারীদের জন্য বেতন কাঠামো চূড়ান্ত করতে গত ৬ আগস্ট অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির সুপারিশ পাওয়ার পর নবম পে-স্কেলের চূড়ান্ত খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

সর্বনিম্ন বেতন ২০ হাজার করার সুপারিশ

এর আগে নবম পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছিল।

প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ রয়েছে।

তবে এসব সুপারিশ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। মন্ত্রিসভার অনুমোদনের পরই নতুন বেতন কাঠামোর চূড়ান্ত রূপ স্পষ্ট হবে।

২০১৫ সালের পর নতুন পে-স্কেল হয়নি

২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত নতুন কোনো জাতীয় বেতন কাঠামো ঘোষণা হয়নি। যদিও এ সময়ে সরকারি চাকরিজীবীদের বেতন প্রতিবছর নির্ধারিত হারে বেড়েছে, একই সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এ পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন পে-স্কেলের দাবি জোরালো হয়। পরে ২০২৫ সালের জুলাইয়ে নবম পে-কমিশন বেতন বৃদ্ধির বিষয়ে সুপারিশ করে।

এরপর গত ২১ এপ্রিল পে-স্কেলের সুপারিশ পর্যালোচনার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়। ওই কমিটির পর্যালোচনা, বিচার বিভাগ-সংক্রান্ত কমিটির সুপারিশ এবং পরবর্তী মন্ত্রিসভা সিদ্ধান্তের ভিত্তিতেই নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত বাস্তবায়ন কাঠামো নির্ধারণ করা হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...