| ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আজ রাতেই দেখা যাবে বছরের সেরা উল্কাবৃষ্টি

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১২ ১৯:৩০:২২
আজ রাতেই দেখা যাবে বছরের সেরা উল্কাবৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: বুধবার (১২ আগস্ট) রাতে আকাশে দেখা মিলতে পারে বছরের অন্যতম আকর্ষণীয় মহাজাগতিক দৃশ্য পার্সিড উল্কাবৃষ্টি। ১২ আগস্ট রাত পেরিয়ে ১৩ আগস্ট ভোর পর্যন্ত এটি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। এ বছর অমাবস্যার কারণে চাঁদের আলো না থাকায় উল্কাবৃষ্টি দেখার পরিবেশও তুলনামূলক অনুকূল।

আকাশ পরিষ্কার থাকলে এবং শহরের কৃত্রিম আলো থেকে দূরে অন্ধকার কোনো খোলা জায়গায় অবস্থান করলে ঘণ্টায় প্রায় ১০০টি পর্যন্ত উল্কা দেখা যেতে পারে। বিশেষ করে রাত ১২টার পর থেকে ভোরের আগ পর্যন্ত উল্কা দেখার সম্ভাবনা বেশি।

পার্সিড উল্কাবৃষ্টির উৎস ১০৯পি/সুইফট-টাটল নামের ধূমকেতু। সূর্যকে প্রদক্ষিণের সময় ধূমকেতুটি মহাকাশে ধূলিকণা ও পাথুরে কণার একটি ধারা রেখে যায়। পৃথিবী প্রতিবছর সেই ধ্বংসাবশেষের মধ্য দিয়ে যাওয়ার সময় কণাগুলো প্রচণ্ড গতিতে বায়ুমণ্ডলে প্রবেশ করে উত্তপ্ত হয়ে জ্বলে ওঠে। তখন রাতের আকাশে আলোর ঝলকানি দেখা যায়, যা সাধারণভাবে ‘তারা খসা’ নামে পরিচিত।

উত্তর গোলার্ধের দেশগুলো থেকে পার্সিড উল্কাবৃষ্টি দেখার সুযোগ তুলনামূলক ভালো। উল্কাগুলো পারসিয়াস নক্ষত্রমণ্ডলের দিক থেকে আসছে বলে মনে হলেও আকাশের বিভিন্ন অংশেই তাদের আলোর রেখা দেখা যেতে পারে। তাই নির্দিষ্ট কোনো জায়গায় না তাকিয়ে যতটা সম্ভব বিস্তৃত আকাশের দিকে নজর রাখাই ভালো।

এই দৃশ্য দেখতে টেলিস্কোপ বা দূরবীনের প্রয়োজন নেই। খালি চোখেই উল্কার ঝলকানি উপভোগ করা সম্ভব। তবে মেঘমুক্ত আকাশ এবং কম আলোর দূষণ থাকলে দৃশ্যটি আরও ভালোভাবে দেখা যাবে।

তাই আবহাওয়া অনুকূলে থাকলে আজ রাতে শহরের আলো থেকে দূরে নিরাপদ কোনো খোলা জায়গায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন। ভাগ্য ভালো হলে চোখের সামনেই দেখা মিলতে পারে অসংখ্য ‘তারা খসার’ মনোমুগ্ধকর দৃশ্য।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...