২০২৭ সালে কবে শুরু হবে রোজা, জানা গেল সম্ভাব্য তারিখ
নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে, তার সম্ভাব্য তারিখ জানিয়েছে জ্যোতির্বিদ্যাগত হিসাব। হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
হিজরি ১৪৪৮ সালের শাবান মাসের ২৯ তারিখ অর্থাৎ ৬ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। তবে জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, শাবান মাস ৩০ দিন পূর্ণ হয়ে ৭ ফেব্রুয়ারি শেষ হতে পারে। সে ক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিয়াম সাধনা।
এদিকে ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে ৮ মার্চ সোমবার রমজানের শেষ দিন এবং ৯ মার্চ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর হতে পারে।
তবে এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। হিজরি মাস চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতেই নির্ধারিত হবে।
ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে অনেক সময় মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর রমজান ও ঈদ উদযাপিত হয়।
সোহাগ/
