| ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়ে ভারতের নতুন সিদ্ধান্ত

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০৭ ১৬:৩৪:১৮
ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়ে ভারতের নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলার কথা রয়েছে লাতিন আমেরিকার পরাশক্তি দলটির। ম্যাচটি ঘিরে এরই মধ্যে ভারতের ফুটবল অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

তবে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের সময়ই ভারতের সামনে তৈরি হয়েছে নতুন এক সূচি-জটিলতা। একই সময়ে অনুষ্ঠিত হবে ফিফা আয়োজিত আশিয়ান কাপ, যেখানে অংশ নেবে ভারতও।

আশিয়ান কাপ চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। ফলে ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ম্যাচ এবং একই সময়ে আশিয়ান কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় ভারতকে দুটি প্রতিযোগিতা নিয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে।

প্রথমে আশিয়ান কাপ থেকে ভারতের নাম প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। তবে শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে সরে না গিয়ে দ্বিতীয় সারির দল পাঠানোর সিদ্ধান্তের দিকেই এগোচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশন। মূল লক্ষ্য, ব্রাজিলের বিপক্ষে ম্যাচে জাতীয় দলের সেরা খেলোয়াড়দের মাঠে নামানো।

আশিয়ান কাপে ভারতের গ্রুপে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। গ্রুপপর্ব থেকে কেবল শীর্ষ দলই পরবর্তী রাউন্ডে জায়গা পাবে। ভারত যদি সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত ওঠে, তাহলে একই সময়ে ব্রাজিল ম্যাচ থাকায় সেরা খেলোয়াড়দের পাওয়া কঠিন হয়ে পড়তে পারে।

এ কারণেই আশিয়ান কাপে তুলনামূলক তরুণ বা দ্বিতীয় সারির দল খেলানোর পরিকল্পনা করছে ভারতীয় ফেডারেশন। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ভারতের সাবেক অধিনায়ক ভাইচুং ভুটিয়া।

‘খেল নাউ’কে দেওয়া বক্তব্যে ভুটিয়া বলেন, আশিয়ান কাপে ভারতের পূর্ণ শক্তির দল নিয়ে খেলা উচিত। তার মতে, এই প্রতিযোগিতা জাতীয় দলের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ এবং এক ম্যাচের পরিবর্তে কয়েকটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ দলের জন্য বেশি কার্যকর।

ভুটিয়া বলেন, ‘ব্রাজিল হলো ব্রাজিল। তাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা অবশ্যই বিশেষ। কিন্তু ম্যাচটির সময়টা ভালো নয়। মাত্র একটি ম্যাচ খেলার জন্য দীর্ঘমেয়াদে জাতীয় দলের কী লাভ হবে, সেটিও ভাবতে হবে।’

তিনি আরও বলেন, আশিয়ান কাপে ভালো করতে পারলে দল প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার পাশাপাশি পুরস্কার ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। তাই প্রতিযোগিতাটিকে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

তবে ভারতীয় ফুটবল ফেডারেশন ভুটিয়ার পরামর্শ পুরোপুরি গ্রহণ করেনি। ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে দেশের সেরা ফুটবলারদের খেলানোর লক্ষ্যেই আশিয়ান কাপে বিকল্প দল পাঠানোর পরিকল্পনা করছে তারা।

ফলে ব্রাজিলের বিপক্ষে ম্যাচকে ঘিরে ভারতের ফুটবলপ্রেমীদের আগ্রহের পাশাপাশি এখন আলোচনায় উঠে এসেছে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা এবং আশিয়ান কাপে দ্বিতীয় সারির দল পাঠানোর সিদ্ধান্ত।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ...

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ...

ফুটবল

বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ; কখন ও কোথায় দেখবেন

বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ; কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অপেক্ষার পর আবারও ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে নামছে বাংলাদেশ। ২০২৬ সালের ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...