| ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

সরকারি-বেসরকারি সব হাসপাতাল ও ক্লিনিকের জন্য হাইকোর্টের জরুরি নির্দেশ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০৬ ২১:৪২:৫৯
সরকারি-বেসরকারি সব হাসপাতাল ও ক্লিনিকের জন্য হাইকোর্টের জরুরি নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নির্দেশনা কার্যকর করতে অবিলম্বে একটি স্পষ্ট সার্কুলার জারি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ-সংক্রান্ত রুল আংশিক মঞ্জুর করে এই আদেশ দেন।

আদালত একই সঙ্গে ২০১৮ সালের সড়ক পরিবহন আইন সংশোধনের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন, যাতে শুধু সড়ক দুর্ঘটনা নয়, সব ধরনের দুর্ঘটনায় আহত ব্যক্তিদের নিকটস্থ হাসপাতাল বা ক্লিনিকে জরুরি চিকিৎসা নিশ্চিত করা যায়। এ বিষয়ে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়নেরও নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিসান হায়দার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কাজী এরশাদুল আলম। অন্যদিকে সালাউদ্দিন হাসপাতালের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

মামলার পটভূমিতে জানা যায়, ২০১৮ সালে খুলনার সোনাডাঙ্গার মোটর পার্টস ব্যবসায়ী ইব্রাহিম ঢাকার সায়েদাবাদ এলাকায় ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত হন। পরে তাকে নিকটস্থ সালাউদ্দিন হাসপাতালে নেওয়া হলেও সেখানে চিকিৎসা না দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে ঢাকা মেডিক্যালে তার মৃত্যু হয়।

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে একটি রিট আবেদন করে। সেই রিটের শুনানি শেষে আদালত দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...