নতুন পে-স্কেল কার্যকর হলে যেভাবে বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও এখনো এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি হয়নি। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আপাতত আগের বেতনকাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন। তবে প্রজ্ঞাপন জারি হওয়ার পর জুলাই মাস থেকে প্রাপ্য অতিরিক্ত অর্থ এককালীন বকেয়া (এরিয়ার) হিসেবে পরিশোধ করা হবে বলে জানিয়েছে অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তবে প্রশাসনিক ও আইনি কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
প্রজ্ঞাপন প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীরা বর্তমান বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন। তবে নতুন বেতনকাঠামো কার্যকর হওয়ার পর ১ জুলাই থেকে যে অতিরিক্ত অর্থ প্রাপ্য হবে, তা একসঙ্গে এরিয়ার হিসেবে পরিশোধ করা হবে। এতে চাকরিজীবীদের কোনো আর্থিক ক্ষতি হবে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের আগে মন্ত্রিসভার অনুমোদন, বিভিন্ন খাতের জন্য পৃথক আদেশ প্রস্তুত, আইন মন্ত্রণালয়ের ভেটিং, বিধিবদ্ধ আদেশ (এসআরও) জারি এবং সরকারি গেজেট প্রকাশসহ কয়েকটি বাধ্যতামূলক ধাপ সম্পন্ন করতে হবে।
সম্প্রতি সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন পে-স্কেল নিয়ে কাজ চলমান রয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হলে বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। অনুমোদনের পর দ্রুত প্রজ্ঞাপন জারির উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ঋণ কর্মসূচির সঙ্গে নতুন পে-স্কেল বাস্তবায়নের কোনো সরাসরি সম্পর্ক নেই। নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলেই এ বিষয়ে সিদ্ধান্ত কার্যকর করা হবে।
এদিকে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে, রাজস্ব ঘাটতি, মূল্যস্ফীতি এবং সরকারের বাড়তি ব্যয়ের বিষয়টি বিবেচনায় রেখে আইএমএফ নতুন পে-স্কেল বাস্তবায়ন কিছুটা পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। তবে সরকার জানিয়েছে, প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই নতুন বেতনকাঠামো বাস্তবায়নের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস
- ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপের পর বদলে গেছে হিসাব
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
