আজকের স্বর্ণের বাজারদর: ০৬ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সর্বশেষ নির্ধারিত দামেই আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বর্ণ বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৩১ জুলাই স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়, যা এখনও কার্যকর রয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে খাঁটি (পিওর) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দামেই স্বর্ণ বিক্রি হবে।
আজকের স্বর্ণের দাম
বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
এছাড়া,
২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা
১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা
সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা
তবে বাজুস জানিয়েছে, অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে। এছাড়া বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
আগের দামের তুলনায় কত বেড়েছে?
এর আগে ২৮ জুলাই স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। পরে ৩১ জুলাই প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়।
চলতি বছরে কতবার বদলেছে স্বর্ণের দাম?
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৯৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৭ বার দাম বেড়েছে, ৪৯ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা।
এছাড়া,
২১ ক্যারেট রুপা প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা
১৮ ক্যারেট রুপা প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা
সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ৮৫৮ টাকা
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৬০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩০ বার দাম বেড়েছে এবং ৩০ বার কমেছে।
রাকিব/
