ধীরে ধীরে মেয়ে থেকে হয়ে গেল ছেলে ১৬ বছরের কেয়া
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কামরাঙ্গাচালা এলাকায় এক তরুণের শারীরিক পরিবর্তনের ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে শারীরিক পরিবর্তনের পর মেয়ে পরিচয়ে বেড়ে ওঠা ওই কিশোর বর্তমানে ছেলে পরিচয়ে জীবনযাপন শুরু করেছেন। এ কারণে তার জন্ম নিবন্ধনেও নাম সংশোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে তাকে একনজর দেখতে বাড়িতে ভিড় করেন উৎসুক মানুষ।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ১৬ বছর বয়সী কেয়া আক্তার কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গাচালা এলাকার কাউয়ুম দেওয়ানের সন্তান। তিনি স্থানীয় ধানসিঁড়ি পাবলিক স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। বর্তমানে তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে কাবির।
পরিবার জানায়, গত বছর থেকে তার শরীরে ধীরে ধীরে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। বিষয়টি বুঝতে পেরে তারা বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসকদের প্রাথমিক মতামত অনুযায়ী, এসব পরিবর্তনের সঙ্গে হরমোনজনিত কারণ জড়িত থাকতে পারে। তবে বিস্তারিত চিকিৎসা মূল্যায়নের বিষয়টি চলমান রয়েছে।
পরিবারের দাবি, সময়ের সঙ্গে শারীরিক পরিবর্তন আরও স্পষ্ট হওয়ায় তিনি ছেলে পরিচয়ে জীবনযাপন শুরু করেন। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে জন্ম নিবন্ধনে নাম সংশোধন করা হয়।
কাবিরের মা কনিকা ইসলাম জানান, মেয়ের বিয়ের প্রসঙ্গ তুললে তিনি সবসময় অনীহা প্রকাশ করতেন। পরে পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা করলে বিষয়টি জানতে পারেন তারা। এরপর চিকিৎসকদের পরামর্শ নেন। চিকিৎসা পরীক্ষার পর হরমোনজনিত পরিবর্তনের বিষয়টি তাদের জানানো হয় বলে দাবি করেন তিনি। পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে সন্তানের নাম পরিবর্তন করে কাবির রাখা হয়েছে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
- Galaxy A08-এ বড় ব্যাটারি, পারফরম্যান্সে বড় পরিবর্তন
- ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপের পর বদলে গেছে হিসাব
- আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস
- দেশ থেকে জোনাকি পোকা হারিয়ে যাচ্ছে কেন
