| ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম, প্রতি ভরি কত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০৫ ১৯:১৬:১৯
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম, প্রতি ভরি কত

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আজ (৫ আগস্ট ২০২৬) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ মূল্যেই বিক্রি হচ্ছে স্বর্ণ। গত ৩১ জুলাই ঘোষিত দাম এখনো বহাল রয়েছে এবং নতুন কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত এই মূল্য কার্যকর থাকবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের দাম বাড়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজভেদে অতিরিক্ত মজুরি যোগ হতে পারে।

আজকের স্বর্ণের দাম (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম)

* ২২ ক্যারেট: ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা

* ২১ ক্যারেট: ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা

* ১৮ ক্যারেট: ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা

* সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এর আগে ২৮ জুলাই ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম কমিয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা করা হয়েছিল। পরে ৩১ জুলাই প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৯৭ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৭ বার দাম বেড়েছে, ৪৯ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল ৯৩ বার।

রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে প্রতি ভরি (ভ্যাটসহ) রুপার দাম হলো:

* ২২ ক্যারেট: ৪ হাজার ৬০৭ টাকা

* ২১ ক্যারেট: ৪ হাজার ৩৭৪ টাকা

* ১৮ ক্যারেট: ৩ হাজার ৭৯১ টাকা

* সনাতন পদ্ধতি: ২ হাজার ৮৫৮ টাকা

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৬০ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩০ বার দাম বেড়েছে এবং ৩০ বার কমেছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...