মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেম; সত্য জানালেন নোরা
নিজস্ব প্রতিবেদক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি অবশেষে মরক্কোর তারকা গোলকিপার ইয়াসিন বোনোকে ঘিরে চলা প্রেমের গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চললেও নোরা স্পষ্ট করে জানিয়েছেন, বোনো তার কেবলই একজন ঘনিষ্ঠ বন্ধু, এর বেশি কিছু নয়।
সম্প্রতি ‘দ্য ক্রিস ফেইড শো’-তে অতিথি হয়ে হাজির হন নোরা। অনুষ্ঠানে বোনোর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি হাসিমুখে বলেন, “হ্যাঁ, সে আমার বন্ধু।” একই সঙ্গে মরক্কোর এই গোলরক্ষকের ভূয়সী প্রশংসা করে নোরা বলেন, তিনি অসাধারণ একজন মানুষ এবং বিশ্বের অন্যতম সেরা গোলকিপার। এ সময় তিনি জোর দিয়ে জানান, তাদের সম্পর্ক শুধুই বন্ধুত্বের।
সাক্ষাৎকারে বোনোর প্রসঙ্গ উঠতেই নোরাকে কিছুটা লাজুক হাসি দিতে দেখা যায়। তখন অনুষ্ঠানের এক সহ-উপস্থাপক মন্তব্য করেন, নোরা ও বোনোকে একসঙ্গে বেশ মানাবে। এ মন্তব্যে কিছুটা অপ্রস্তুত হলেও নোরা জানান, বহু বছর ধরেই তিনি বোনোকে চেনেন। কয়েক মাস আগে আবার তাদের যোগাযোগ শুরু হয়েছে বলেও জানান তিনি।
এর আগে মরক্কোর কাসাব্লাংকায় নোরা ও বোনোকে একসঙ্গে দেখা যাওয়ার খবর প্রকাশের পর থেকেই তাদের প্রেম নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। তবে এতদিন এ বিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
বর্তমানে ইয়াসিন বোনো সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল এবং মরক্কো জাতীয় দলের হয়ে গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন। বিশেষ করে পেনাল্টি ঠেকানোর অসাধারণ দক্ষতার কারণে বিশ্ব ফুটবলে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
অন্যদিকে, সম্প্রতি মরক্কোর বিভিন্ন গণমাধ্যমে বোনোর ব্যক্তিগত জীবন নিয়েও নানা আলোচনা চলছে। স্ত্রী ইমানে খাল্লাদের সঙ্গে তার দূরত্ব এবং বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও এ বিষয়ে এখন পর্যন্ত বোনো কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ইশাক নামে এক পুত্রসন্তান রয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- সিগারেটের দাম বাড়ল
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
- পে স্কেলে যেসব ভাতা বাড়ছে, কার্যকর ২০২৮ সালে
- ৫ বিভাগে ভারী বৃষ্টি, ২৫ জেলায় তাপপ্রবাহ
