নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত বার্তা দিলেন নেইমার
নিজস্ব প্রতিবেদক: নেইমারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা এখনই শেষ হচ্ছে না। সান্তোসে থাকবেন, নতুন কোনো ক্লাবে যোগ দেবেন নাকি ফুটবলকে বিদায় জানাবেন, এ বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজি নন ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ড। তিনি জানিয়েছেন, সবকিছুর সিদ্ধান্ত নেবেন চলতি বছরের ডিসেম্বরের পর।
সোমবার (৪ আগস্ট) সাও পাওলোতে নেইমার জুনিয়র ইনস্টিটিউটের দাতব্য নিলাম অনুষ্ঠানে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী এই ফুটবলার বলেন, ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে তার চুক্তি রয়েছে এবং সেটির প্রতি তিনি পুরোপুরি সম্মান দেখাতে চান।
নেইমার বলেন, “আমি জানি না আর কতদিন ফুটবল খেলব। অবসরের কথা এখনো ভাবিনি, আবার কতদিন খেলতে পারব সেটাও নিশ্চিত নই। ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি রয়েছে। সেটি শেষ হওয়ার পর সিদ্ধান্ত নেব, সান্তোসেই থাকব, অন্য কোনো ক্লাবে যাব, নাকি ফুটবলকে বিদায় জানাব।”
তিনি জানান, আপাতত ভবিষ্যতের পরিকল্পনার চেয়ে বর্তমানেই মনোযোগ দিচ্ছেন। তার ভাষায়, “ডিসেম্বর আসতে এখনো অনেক সময় বাকি। তাই আমি এক ম্যাচ করে এগোতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন আমি শারীরিকভাবে ভালো অনুভব করছি।”
এদিকে, কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর ফিরতি লেগে রেমোর বিপক্ষে ম্যাচের আগে সান্তোস দলে যোগ দেওয়ার কথা রয়েছে নেইমারের। প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় কোয়ার্টার ফাইনালে উঠতে জয়ের বিকল্প নেই দলটির। ম্যাচের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
সংবাদমাধ্যমের বিভিন্ন গুঞ্জন নিয়েও হাস্যরস করেন নেইমার। তিনি বলেন, “সান্তোসে কী হবে, সেটা খেলোয়াড়দের জানার আগেই সংবাদমাধ্যমে প্রকাশ হয়ে যায়। সাংবাদিকরা তো আগেই লিখে ফেলেছেন আমি বেঞ্চে থাকব। তবে আমি কোচের জন্য শতভাগ প্রস্তুত। সুযোগ পেলে মাঠে নেমে দলকে সর্বোচ্চ সহায়তা করতে চাই।”
এর আগে গত ২৯ জুলাই কোপা সুদামেরিকানার নকআউট প্লে-অফ শেষে ব্রাজিল জাতীয় দল থেকে বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। তখন তিনি বলেছিলেন, “জাতীয় দলে আমার সময় শেষ। এই জার্সিতে আমি ইতিহাস গড়েছি, দেশের জন্য সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর সেই পথেই হাঁটতে চাই না।”
তবে নেইমারের বাবা সেই মন্তব্যকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখতে নারাজ। তার মতে, ছেলের ওই বক্তব্য ছিল কঠিন একটি সময়ের আবেগের বহিঃপ্রকাশ। তিনি বলেন, আগামী বিশ্বকাপ হতে এখনো চার বছর বাকি। তাই এখনই নেইমারের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- সিগারেটের দাম বাড়ল
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
- পে স্কেলে যেসব ভাতা বাড়ছে, কার্যকর ২০২৮ সালে
- ৫ বিভাগে ভারী বৃষ্টি, ২৫ জেলায় তাপপ্রবাহ
