ভারত-ব্রাজিল প্রীতি ম্যাচ নিয়ে প্রশ্ন তুললেন বাইচুং ভুটিয়া
নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে ব্রাজিলের বহুল আলোচিত প্রীতি ম্যাচকে ঘিরে যখন ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস তুঙ্গে, তখনই এই আয়োজন নিয়ে কড়া সমালোচনা করেছেন ভারতের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া। তার ভাষায়, বর্তমান বাস্তবতায় এমন ম্যাচ আয়োজন করা অনেকটা “অভাবী পরিবারের ছেলের বিয়েতে শাহরুখ খানকে নাচাতে আনার” মতো।
আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ইতোমধ্যে মূল দল মাঠে নামানোর বিষয়ে সম্মতি দিয়েছে।
বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল রয়েছে পঞ্চম স্থানে, আর ভারতের অবস্থান ১৩৮তম। দুই দলের শক্তির পার্থক্য বিশাল হলেও, ব্রাজিলের তারকাখচিত দলকে ঘিরে দর্শক আকর্ষণ ও বাণিজ্যিক সাফল্যের আশা করছে আয়োজকরা।
তবে এমন ম্যাচের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাইচুং ভুটিয়া। তিনি বলেন, ‘আমি বলছি না যে ব্রাজিলের আসা উচিত নয়। কিন্তু বর্তমান সময়ে ভারতীয় ফুটবলের যে অবস্থা, এই ম্যাচ থেকে আমরা কী অর্জন করতে চাই? দেশের ফুটবল কাঠামোই এখন নানা সংকটে রয়েছে।’
ম্যাচের সময় নিয়েও আপত্তি জানিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক। তার মতে, একই সময়ে ভারতের জাতীয় দল ফিফা এশিয়ান কাপে অংশ নেবে। ফলে মূল দল নয়, দ্বিতীয় সারির দলকে ব্রাজিলের বিপক্ষে খেলাতে হতে পারে, যা ম্যাচের মান ও উদ্দেশ্য দুটোকেই প্রশ্নের মুখে ফেলবে।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য ফিফা এশিয়ান কাপে ভারত আমন্ত্রিত দল হিসেবে খেলবে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।
ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বাইচুং ভুটিয়া বলেন, দেশের ফুটবলে এখন পুনর্গঠনের দিকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। তার ভাষায়, ‘এটা অনেকটা এমন একটি পরিবারের মতো, যারা ঠিকমতো খেতেই পারে না, অথচ ছেলের বিয়েতে শাহরুখ খানকে এনে নাচানোর চেষ্টা করছে।’
তার এই মন্তব্যের পর ভারত-ব্রাজিল প্রীতি ম্যাচের প্রয়োজনীয়তা ও সময় নির্বাচন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ফুটবল অঙ্গনে।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- লাফিয়ে বাড়ল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- নবম পে স্কেলে বাড়িভাড়া ভাতার হার কমছে, তবে বাড়বে টাকার অঙ্ক
