| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

ফিফা সভাপতি নির্বাচন নিয়ে মুখ খুললেন নাসের আল-খেলাইফি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০১ ২১:৩৫:০৪
ফিফা সভাপতি নির্বাচন নিয়ে মুখ খুললেন নাসের আল-খেলাইফি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে নানা সমালোচনা ও বিতর্কের মধ্যে নতুন সভাপতি নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সেই আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত নাম ছিল প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) সভাপতি নাসের আল-খেলাইফির। তবে শেষ পর্যন্ত সব গুঞ্জনের ইতি টেনে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

খেলাইফির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা তার নেই। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরকে তারা ‘অতিরঞ্জিত’ বলেও উল্লেখ করেছেন।

বিশ্ব ফুটবলের প্রভাবশালী কয়েকজন কর্মকর্তা তাকে নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন বলে জানা গেছে। বিশেষ করে বিশ্বকাপকে ঘিরে নতুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে অংশীদারিত্ব বিক্রির ফিফার পরিকল্পনা নিয়ে ইউরোপীয় ফুটবল মহল ও ইনফান্তিনোর মধ্যে মতপার্থক্য তৈরি হওয়ার পর খেলাইফিকে সম্ভাব্য বিকল্প হিসেবে দেখা হচ্ছিল।

ইউরোপিয়ান ফুটবল ক্লাবস (ইইএফসি)-এর চেয়ারম্যান হিসেবে নাসের আল-খেলাইফি ওই প্রস্তাবের অন্যতম সমালোচক ছিলেন। ফলে অনেকের ধারণা ছিল, ফিফার বর্তমান নেতৃত্বের বিকল্প হিসেবে তিনিই সবচেয়ে শক্তিশালী প্রার্থী হতে পারেন।

তবে ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, এসব আলোচনা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বর্তমানে খেলাইফির পুরো মনোযোগ প্যারিস সেন্ট-জার্মেই এবং বিইন মিডিয়া গ্রুপের কার্যক্রম পরিচালনার দিকেই রয়েছে। তাই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব নেওয়ার বিষয়ে আপাতত তার কোনো আগ্রহ বা পরিকল্পনা নেই।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...