| ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

কলকাতায় ভারতের মুখোমুখি হবে ব্রাজিল, কবে অনুষ্ঠিত হবে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ৩০ ২২:৩৫:৪৫
কলকাতায় ভারতের মুখোমুখি হবে ব্রাজিল, কবে অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদক: ভারতের মাটিতে ইতিহাস গড়তে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আগামী ৩ অক্টোবর কলকাতার ঐতিহ্যবাহী যুবভারতী ক্রীড়াঙ্গন (সল্টলেক স্টেডিয়াম)-এ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে সেলেসাওরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ম্যাচটির বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

সিবিএফ জানায়, অস্ট্রেলিয়ায় প্রীতি ম্যাচ শেষ করে ব্রাজিল জাতীয় দলের পরবর্তী গন্তব্য হবে ভারত। এই সফরকে তারা নিজেদের ফুটবল ইতিহাসের একটি নতুন অধ্যায় হিসেবে দেখছে। কারণ, এর আগে কখনও ভারতের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলেনি ব্রাজিল।

বিবৃতিতে ভারতীয় ব্রাজিল সমর্থকদেরও প্রশংসা করা হয়েছে। সিবিএফের ভাষ্য, বিশ্বের অন্যতম বৃহৎ ব্রাজিল সমর্থক গোষ্ঠী রয়েছে ভারতে। প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশটির ফুটবলপ্রেমীরা ভালোবাসা ও আবেগ নিয়ে ব্রাজিলের ফুটবল অনুসরণ করে আসছেন। তাই লাখো ভারতীয় সমর্থকের সামনে খেলতে মুখিয়ে রয়েছে সেলেসাওরা। বিবৃতির শেষেও তারা লিখেছে, “দেখা হবে কলকাতায়!”

জানা গেছে, ২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে সিবিএফ ও ভারতীয় আয়োজকদের মধ্যে এই ম্যাচ আয়োজনের আলোচনা শুরু হয়। বিশ্বকাপের সময় ভারতজুড়ে ব্রাজিলকে ঘিরে ব্যাপক উন্মাদনা, বড় পর্দায় ম্যাচ প্রদর্শন, দেয়ালচিত্র এবং সমর্থকদের উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। এরপরই ভারতে ম্যাচ আয়োজনের আগ্রহ আরও বাড়ে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষের।

তবে ভারতের বিপক্ষে এই প্রীতি ম্যাচে ব্রাজিলের মূল তারকারা খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। ২০২৮ কোপা আমেরিকাকে সামনে রেখে কোচ কার্লো আনচেলত্তি নতুন ও তরুণ ফুটবলারদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে কলকাতার ম্যাচে ব্রাজিলের বেশ কয়েকজন উদীয়মান খেলোয়াড়কে দেখা যেতে পারে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...